এক্সপ্লোর

Abhijit Gangopadhyay To Join BJP : কেন বিজেপিকেই বেছে নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? CPM, কংগ্রেস নয় কেন? দিলেন ব্যাখ্যা

Abhijit Gangopadhyay to Join BJP : কেন রাজনীতির ময়দানে তিনি ইনিংস শুরু করলেন বিজেপিতে ? উত্তরে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ?

 
সৌভিক মজুমদার, কলকাতা : মঙ্গলবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Gangopadhyay To Join BJP ) । আর দুপুরে জল্পনা সত্যি করে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানালেন, তিনি বিজেপিতেই যাচ্ছেন। আর সম্ভবত ৭ মার্চ বিকেলে তিনি পদ্মশিবিরে ( BJP ) যোগ দেবেন। 

কেন বিজেপি-তে ?

কেন রাজনীতির ময়দানে তিনি ইনিংস শুরু করলেন বিজেপিতে ? প্রশ্নে উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বললেন, 'বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে । সেই কারণেই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি'। তিনি আরও জানান,' আমিও বিজেপির কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম, বিজেপিও আমার সঙ্গে যোগাযোগ করেছিল'। 

তাহলে কি লোকসভা ভোটে তাঁকে বিজেপির হয়ে লড়তেও দেখা যাবে ? 

অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, 'সেটা সিদ্ধান্ত নেবে উপর মহল। টিকিট পাই না না পাই, বিজেপিতেই যোগ দিচ্ছি । বিজেপির কর্মসূচি রূপায়ণ করার জন্য কাজ করব। আর তার কারণ, বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়ছে।  এখানে আর কোনও সর্বভারতীয় পার্টি নেই।  '

তবে কি বিজেপিকে তিনি দুর্নীতিমুক্তদল বলে মনে করেন ? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জবাব, 'দুর্নীতিমুক্ত দল কি দল না, সেটা জানি না। যে কাজ পাই না কেন, সেটা দুর্নীতিমুক্ত করার কাজ করব। ' 

তৃণমূলকে তুলোধনা 
আগেই এবিপি আনন্দ-কে তিনি জানিয়েছিলেন, তৃণমূলে যাওয়ার প্রশ্নই ওঠে না। মঙ্গলবার তিনি জানালেন, 'শাসকদল আমাকে নানাভাবে অপমান করেছে, অপমানজনক কথাবার্তা বলেছে।  তাদের এই ধরনের মন্তব্যই আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে'। সেই সঙ্গে তাঁর চাঁচাছোলা মন্তব্য, 'তৃণমূলের সংস্কৃতিই হল বিচারপতিকে আক্রমণ করা' 

সিপিআইএমে যোগ দিলেন না কেন?

অনেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বামমনস্ক বলেই মনে করতেন। তাহলে কেন সিপিআইএমে যোগ দিলেন না ? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, তিনি 'ওপরওয়ালায় বিশ্বাসী'। সিপিআইএম ধর্মে বিশ্বাস রাখে না। সেই ভাবনা থেকে তিনি সিপিএমে যাবেন না।'  ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএম-এর যোগ দিইনি' বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

কংগ্রেসকেও নিশানা অভিজিতের

আর কংগ্রেস সম্পর্কে তাঁর স্পষ্ট অভিমত, কংগ্রেস একটি পারিবারিক জমিদারির দল, সেখানে যাওয়ার প্রশ্ন নেই' !   

 

আরও পড়ুন :

ভোটপর্ব যাতে নির্বিঘ্নে হয়, সেই দায়িত্ব নিতে হবে রাজ্যকেই, একের পর এক কড়া বার্তা কমিশনের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget