এক্সপ্লোর

Abhijit Ganguly: 'কোন জাদুকরের ছোঁয়ায় ওএমআর শিটে নম্বর বিকৃতি?' প্রশ্ন বিচারপতির

OMR Sheet Case: এদিনের শুনানি পর্বে বিচারপতি প্রশ্ন তোলেন, 'কোন জাদুকরের ছোঁয়ায় প্রাথমিক টেটে ৪০টি ওএমআর শিটে নম্বর বিকৃতি?'

কলকাতা: 'কীভাবে ওএমআর শিট বিকৃতি? কীভাবে এসএসসি সার্ভারে নম্বর বৃদ্ধি?' নম্বর বিকৃতি নিয়ে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিনের শুনানি পর্বে বিচারপতি প্রশ্ন তোলেন, 'কোন জাদুকরের ছোঁয়ায় প্রাথমিক টেটে ৪০টি ওএমআর শিটে নম্বর বিকৃতি?' 'পি সি সরকার সিনিয়র না জুনিয়র, কোন ছোঁয়ায় নম্বর বৃদ্ধি, এটাই আদালত জানতে চায়' নম্বর বিকৃতি নিয়ে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'ওএমআর শিটে গাজিয়াবাদে ৩ নম্বর সার্ভারে বদলে গেল ৫৩-য়!' ওএমআর শিট মামলায় ৪০জনের মধ্যে ১৩জন অবস্থান জানাতে এলেন হাইকোর্টে। ১৩ জন শিক্ষককেই তাদের ওএমআর শিট বিকৃতি নিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ। 

ওএমআর শিটে নম্বর বিকৃতি: ওএমআর শিটে (OMR Sheet) নম্বর বাড়িয়ে অযোগ্যদের সুপারিশ! ৪০ জনের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ, জানাল স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি! অযোগ্যদের সুপারিশ কবুল করে তালিকা প্রকাশ করে কমিশন। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান- এই বিষয়গুলিতে এই 'ভুয়ো নিয়োগ' হয়েছে। যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তাঁদের কেবল নাম নয়, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, কোন বিষয়ে পেয়েছেন, কোন ক্যাটেগরির সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। এই ৪০ জনের মধ্যে বাংলা বিষয়ে ২১ জনকে নিয়োগ করা হয়েছিল। জীবনবিজ্ঞানে ৩ জন, ইতিহাসে ১০ জন, ভূগোলে ১ জন, ভৌতবিজ্ঞানে ১ জন এবং ইংরেজিতে ৪ জন।           

OMR শিট কারচুপির মামলায় CBI-এর সঙ্গে তদন্ত করবে ED-ও। দিনকয়েক আগে ED-কে মামলার পক্ষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন ৪০ জনের মধ্যে এই  ১৩জন অবস্থান জানাতে আসেন। ২০ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নবম-দশমের একটি মামলা চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, "মন্তব্য বিচারপতির পর্ষদ কিছু করতে না পারলে, শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে'। আপনারা যদি নিয়োগ বাতিল করতে চান, তাহলে করুন, কোথায় বাধা?' ১৮৪জনকে 'অবৈধ' নিয়োগ, সিরিয়াল নম্বর ধরে রিপোর্ট দিল কমিশন। সুপারিশ কেন বেআইনি? চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৯জনের মামলা। 'যাদের টপকে ৯জনকে সুপারিশ, তারা কত নম্বর পেয়েছেন?' ৯জনের ওএমআর শিট খতিয়ে দেখতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের । 

আরও পড়ুন: Kolkata Fire: শহরে ৬৫০-র বেশি কারখানা-গুদামঘর চলছে বেআইনিভাবে! ফায়ার সেফটি অডিটে মিলল তথ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Murshidabad: ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live Blog: বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
Suvendu Adhikari: তৃণমূলে পদত্যাগ করেই শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান, মুখ্যমন্ত্রী বললেন...
তৃণমূলে পদত্যাগ করেই শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

TMC News: ভেঙে খান খান 'কালীঘাট তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও | Rabindra Nath Ghosh | ABP Ananda
Baruipur News | বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে পাকড়াও আরও ২ | ABP Ananda LIVE
TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget