এক্সপ্লোর

Kolkata Fire: শহরে ৬৫০-র বেশি কারখানা-গুদামঘর চলছে বেআইনিভাবে! ফায়ার সেফটি অডিটে মিলল তথ্য

Kolkata News: জানা গিয়েছে, বেআইনি কারখানা-গুদামঘরের বড় অংশই তপসিয়া, ট্যাংরা, তিলজলায়। কারখানা-গুদামঘরগুলির নেই পর্যাপ্ত অনুমতিপত্র। বেআইনি কারখানা-গুদামঘরগুলিকে নোটিস ধরানোর সিদ্ধান্ত দমকলের

কলকাতা: শহরে ৬৫০-র বেশি কারখানা-গুদামঘর চলছে বেআইনিভাবে। ফায়ার সেফটি অডিট নিয়ে সার্ভের সময় মিলল ভয়ঙ্কর তথ্য। মার্চ মাসে ট্যাংরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় ফায়ার সেফটি অডিটের (Fire Safety Audit) নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

 কারখানা-গুদামঘর চলছে বেআইনিভাবে: অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়, শহরে এমন কারখানা রয়েছে সাড়ে ছশোর বেশি। কলকাতা পুলিশ ও দমকল বিভাগের ফায়ার সেফটি অডিট রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ প্রশাসনের। চলতি বছর ১২মার্চ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ট্যাংরার মেহের আলি লেনের বিশাল গুদাম। ঘিঞ্জি এলাকার মধ্যে আগুন নেভাতে গিয়ে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়েও বিস্তর অভিযোগ ওঠে। তারপরই ঘন জনবসতিপূর্ণ এলাকার কারখানা-গোডাউনগুলোতে ফায়ার সেফটি অডিট করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ৯মাস পর সেই অডিট রিপোর্টে উঠে এল ভয়ঙ্কর তথ্য।

সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নিয়ম না মেনে, বিনা অনুমতিতে, বৈধ কাগজ ছাড়া শহরের ঘন জনবসতিপূর্ণ এলাকার ৫৯৯টি কারখানা ও গোডাউনে কাজ চলছে। কলকাতা পুলিশের সমীক্ষায় সেই সংখ্যাটা সাড়ে ৬০০-র বেশি।  তার মধ্যে ৪৯০টি কারখানায় যে কোনও সময় আগুন লাগার মতো পরিস্থিতি রয়েছে। রিপোর্ট হাতে পেয়েই শুক্রবার বৈঠকে বসে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, সিইএসসি এবং দমকল বিভাগ। কলকাতার মেয়রের ফিরহাদ হাকিম বলেন, "ট্যাংরা ,তিলজলা কোথায় কোথায় আগুন লাগছে সেটা নিয়ে আমরা একটা সার্ভে করে ফেলেছি। কোনগুলো অগ্নিসংযোগের আদর্শ জায়গা সেগুলোকে চিহ্নিত করা হয়েছে এই চারটি এজেন্সির টিম মিলে। সেখানে ৪৯০ টি এমন জায়গা কে চিহ্নিত করা হয়েছে।''

গত সোমবার ট্যাংরায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় প্লাস্টিক ও রবারের ২টি কারখানা। দমকল সূত্রের খবর, তপসিয়া, ট্যাংরা, তিলজলা- এই কয়েকটি এলাকায় আইন ভাঙার ছবিটা সবচেয়ে বেশি প্রকট। তবে এখনই কড়া পদক্ষেপের পথে হাঁটতে চাইছে না প্রশাসন। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "কারও কারখানা বন্ধ করার পক্ষপাতী আমরা নই, তাই আমরা প্রথমে নোটিস ধরাব। আইন মোতাবেক কারখানা না চালালে আইন রয়েছে ব্যবস্থা নেওয়ার।'' আগুন লাগলে অনেক সময় পর্যাপ্ত জল না পাওয়ায় সমস্যায় পড়তে হয় দমকল বিভাগকে। তাই পুরসভার সাহায্য নিয়ে এবার ঘন জনবসতিপূর্ণ এলাকায় ওয়াটার স্পাউট তৈরিতে জোর দিচ্ছে দমকল বিভাগ।

আরও পড়ুন: Abhijit Ganguly: 'কোন জাদুকরের ছোঁয়ায় ওএমআর শিটে নম্বর বিকৃতি?' প্রশ্ন বিচারপতির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget