এক্সপ্লোর

Abhishek Banerjee: পঞ্চায়েত ভোটের আগে মাঠে নামছে তৃণমূল, টানা ২ মাস জনসংযোগ যাত্রার সূচনায় অভিষেক

২৬ এপ্রিল মাথাভাঙা থেকে রোড শো করে কোচবিহার ২ নম্বর ব্লকে জনসভা করবেন। এরপর চিলাখানায় সভা রয়েছে।

শুভেন্দু চক্রবর্তী, কোচবিহার: পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস জনসংযোগ যাত্রা। ২৪ এপ্রিল থেকে কোচবিহারে এই যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, ওইদিন রাতে দিনহাটায় কর্মীদের সঙ্গে তাঁবুতে থাকবেন অভিষেক। পরের দিন সাহেবগঞ্জ, গোসানিমারি ও শীতলকুচি, এই তিনটি জায়গায় রোড শো করে পৌঁছে সভা করবেন তিনি। ২৫ এপ্রিল মাথাভাঙা কলেজ ময়দানে কর্মীদের সঙ্গে তাঁবুতেই রাত কাটাবেন অভিষেক। ২৬ এপ্রিল মাথাভাঙা থেকে রোড শো করে কোচবিহার ২ নম্বর ব্লকে জনসভা করবেন। এরপর চিলাখানায় সভা রয়েছে। ২৬ তারিখই তুফানগঞ্জ শহরের এসএসও ময়দানে তাঁবু খাটিয়ে রাত্রিবাস। পরের দিন সকালে রোড শো করে রওনা দেবেন আলিপুরদুয়ারের উদ্দেশে। অভিষেকের জনসংযোগ যাত্রা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের তরফে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে কোচবিহার জেলায়।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি অভিষেককে দায়িত্ব দিয়েছি, ও যেহেতু অল ইন্ডিয়া তৃণমূলের জেনারেল সেক্রেটারি, এই প্রচণ্ড গরমের মধ্যেও, দুমাস, আমি ওকে মানা করেছিলাম, এই গরমের মধ্যে কী করে করবি? কর্মীদের কষ্ট হবে। ওরা ডিসিশন নিয়েছে সংযোগ যাত্রা করবে। ২৫ এপ্রিল থেকে শুরু। ২ মাস চলবে।

বুধবার নেত্রীর ঘোষণা, বৃহস্পতিবার থেকে অভিষেকের জনসংযোগ যাত্রার প্রস্তুতি শুরু। পঞ্চায়েত ভোটের আগে নানা ক্ষেত্রে উঠছে দুর্নীতির অভিযোগ। জেলবন্দি তিন বিধায়ক। ঠিক সেই সময় রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রার কৌশল নিয়েছে তৃণমূল। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গ থেকে সেই সফর শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

গত লোকসভা ভোট ও বিধানসভা ভোটের নিরিখে তৃণমূলের অন্যতম শক্ত হার্ডল কোচবিহার জেলা। ২৫ এপ্রিল সেই কোচবিহার থেকেই তাঁর জনসংযোগ যাত্রা শুরু করতে চলেছেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ২৪ তারিখই কোচবিহার শহরে পৌঁছবেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। রাতে দিনহাটায় কর্মীদের সঙ্গে তাঁবুতে থাকবেন তিনি। 

জনসংযোগ যাত্রা কর্মসূচি ঘিরে কোচবিহার জেলা তৃণমূলে তৎপরতা তুঙ্গে। তৃণমূল সূত্রে খবর, ২ দিনে কোচবিহার জেলায় ৬টি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ এপ্রিল সাহেবগঞ্জ, গোসানিমারি ও শীতলকুচি, এই তিনটি জায়গায় রোড শো করে সভা করবেন তিনি। ২৫ এপ্রিল মাথাভাঙা কলেজ ময়দানে কর্মীদের সঙ্গে তাঁবুতেই রাত কাটাবেন অভিষেক।  পরের দিন, মাথাভাঙা থেকে রোড শো করবেন। ২৬ এপ্রিল কোচবিহার ১ নম্বর ব্লকের সাতমাইল, কোচবিহার ২ নম্বর ব্লকের কাকড়িবাড়ি ও তুফানগঞ্জের চিলাখানায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

ওই দিন তুফানগঞ্জ শহরের এসএসও ময়দানে তাঁবুতে দলীয় কর্মীদের সঙ্গে রাত্রিবাস করবেন। ২৭ এপ্রিল  সকালে রোড শো করে রওনা দেবেন বিজেপির আরেক শক্ত ঘাঁটি আলিপুরদুয়ার জেলার উদ্দেশে। দলীয় সূত্রে খবর, যাঁরা পঞ্চায়েতে দাঁড়াতে চান, তাঁদের আবেদনপত্রও নেবেন অভিষেক। 


ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে, দাক্ষিণাত্যের কন্যাকুমারী থেকে উত্তরের জম্মু-কাশ্মীর পর্যন্ত, সাড়ে ৩ হাজার কিলোমিটার দীর্ঘ ভারত জোড়ো যাত্রা করেছেন রাহুল গাঁধী। '২৪-এর লোকসভা ভোটের আগে তাঁর সেই দীর্ঘ পদযাত্রা জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়।   এবার বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ঘিরে তাল ঠুকছে তৃণমূল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget