এক্সপ্লোর

Abhishek Banerjee : 'তৃণমূলের ভুলের জন্যই লোকসভা ও বিধানসভা ভোটে মুখ ফিরিয়েছিল মানুষ' মাথাভাঙার সভা থেকে কবুল অভিষেকের

BJP-TMC:প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা ভোটে, কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য়ে ৬টিতে জিতেছিল বিজেপি। একটি কেন্দ্রে জিতেছিল তৃণমূল।পরে উপনির্বাচনে দিনহাটা কেন্দ্রে জেতে তারা।

মাথাভাঙা : ভুলস্বীকার। প্রকাশ্য জনসভা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ জানিয়ে পাশে থাকার বার্তা। সঙ্গে বিরোধী বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ। মাথাভাঙার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন, 'কয়েকটা লোকের অপকর্মের জন্য মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে'।

'ভুল' কবুল

মাথাভাঙার সভা থেকে অভিষেকের বক্তব্য 'দলের জন্য মাথানত করতে প্রস্তুত। কিন্তু দু-চারটে মানুষের জন্য মাথানত করব না। কাউকে ছাড়ব না, সে যত বড় নেতার ছত্রছায়ায় থাকুক না কেন'। পঞ্চায়েত ভোটে যোগ্যরাই প্রার্থীপদ পাবেন, ফের বললেন অভিষেক। প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা ভোটে, কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য়ে ৬টিতে জিতেছিল বিজেপি। একটি কেন্দ্রে জিতেছিল তৃণমূল।পরে উপনির্বাচনে দিনহাটা কেন্দ্রে জেতে তারা। শুধু কোচবিহারই নয় গোটা উত্তরবঙ্গেই গত লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপির কাছে জমি হারিয়েছিল বিজেপি। পঞ্চায়েত ভোটে সেই হারানো জমি ফিরে পাওয়াই চ্যালেঞ্জ ঘাসফুল শিবিরের কাছে। পাশাপাশি উত্তরবঙ্গে আসতে দেরির জন্য ক্ষমা চেয়ে নিয়ে কিছু বিজেপি নেতাদের রাজ্যভাগের দাবিকে খোঁচা দিতে ছাড়েননি তিনি।

'বাংলা একটাই, পশ্চিমবঙ্গ'

বাংলা একটাই, তার নাম পশ্চিমবঙ্গ। কথায় কথায় বিজেপির বাংলার নেতারা বলছেন আলাদা রাজ্য চাই। মোদি-শাহর সঙ্গে একমঞ্চে এসে শুভেন্দু-সুকান্ত-দিলীপরা বলুন আলাদা রাজ্য চাই। যদি বলেন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করব, পরদিন থেকে মুখ দেখাব না। 'অসমের মুখ্যমন্ত্রী বলছেন, তাঁরা আলাদা রাজ্যের পক্ষে না, আর বাংলার বিজেপি নেতারা আলাদা রাজ্যের উস্কানি দিচ্ছেন। এরপর থেকে আলাদা রাজ্যের কথা বললে বিজেপি নেতাদের তালাবন্ধ করে রাখুন', হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

রাজবংশী তরুণের মৃত্যুতে নিশানা স্বরাষ্ট্রমন্ত্রকের

ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ বিএসএফের গুলিতে, কোচবিহারে মৃত্য়ু হয়েছিল এক রাজবংশী তরুণের ! শনিবার মাথাভাঙার সভা থেকে, সেই ঘটনাকে হাতিয়ার করে সরাসরি মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ৪৮ ঘণ্টার মধ্য়ে অবস্থান জানানোর চ্য়ালেঞ্জ ছুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর ডেপুটি, অর্থাৎ কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন নিহত প্রেম বর্মনের মা-বাবাকে মঞ্চে ডেকে নেন অভিষেক। কান্নায় ভেঙে পড়া, সন্তানহারা মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। রুমাল দিয়ে চোখের জল মুছিয়ে, তাঁর কপালে চুমু খান।

আরও পড়ুন- 'দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল', কাকে 'আবর্জনা' বললেন অভিষেক ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
CM On Annapurna Yojana: পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের

ভিডিও

BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী
Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget