এক্সপ্লোর

TMC News :ছাব্বিশের মেগা ফাইটের আগে অভিষেকের ডিজিট্যাল হাতিয়ার, 'তৃণমূলের যোদ্ধা' হতে ডাক

Abhishek Banerjee : নতুন পথে হাঁটলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় । ঘোষণা করলেন নতুন ডিজিট্যাল উদ্যোগ। জেন জির কথা মাথায় রেখে কোমর বাঁধল যুযুধান সব শিবিরই।

 

কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিন্হা ও বিজেন্দ্র সিন্হা, কলকাতা : শুধু মাঠে-ময়দানে নয়, ভোটের প্রচার যুদ্ধ এখন পুরোদস্তুর হয় সোশাল মিডিয়াতেও!  ছাব্বিশের মেগা ফাইটের আগে আগে ডিজিটাল ময়দানের দখল নিতে এবার নতুন পথে হাঁটলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় । ঘোষণা করলেন নতুন ডিজিট্যাল উদ্যোগ। 'আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি। যার নাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা', বর্তমান রাজনীতিতে সোশাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী জেন জির কথা মাথায় রেখে যুযুধান সব শিবিরই তাদের প্রচারে মাধ্যম করেছে সোশাল মিডিয়াকে।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর সমাজমাধ্যমে সক্রিয়। ‘নমো’ অ্যাপের মাধ্যমে সারা বছরই দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে জনসংযোগ করেন তিনি। বিজেপির আইটি সেলও ব্যাপকভাবে সক্রিয়। পিছিয়ে থাকে না কংগ্রেস কিংবা সিপিএমও ! বিজেপি কিংবা তৃণমূলকে ছেড়ে কথা বলেন না তাদের ডিজিটাল যোদ্ধারাও ! এই আবহেই এবার ডিজিটাল মাধ্যমে গেরুয়া শিবিরকে টক্কর দিতে নতুন কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।' এক্স প্ল্যাটফর্মে লিখলেন, 'আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা, মিথ্যা ও অপপ্রচারের উপর ভর করে ক্রমবর্ধমানভাবে উত্থিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপমানিত হচ্ছে এবং অপমানিত হচ্ছে। ডিজিটাল জগতে যেখানে যুদ্ধ এখন তীব্রতর হচ্ছে, সেখানে ক্রমবর্ধমানভাবে বাংলার অধিকার, মর্যাদা এবং সত্যের পক্ষে দাঁড়ানো, স্পষ্টতা এবং দৃঢ়তার সাথে লড়াই করা আমাদের দায়িত্ব। সেই কারণেই আমি 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' শুরু করছি, যা একটি জন-চালিত, যুব-নেতৃত্বাধীন ডিজিটাল আন্দোলন যা বাংলার পরিচয় রক্ষা করবে, এর সত্যকে সমুন্নত রাখবে এবং ভারত ও বিশ্বের প্রতিটি কোণে তার গর্ব ও অগ্রগতির বার্তা পৌঁছে দেবে। বাংলাকে অপবাদিত হতে দিতে অস্বীকারকারী প্রতিটি তরুণের কাছে, এটি আপনার স্পষ্ট আহ্বান। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন। বাংলার ভবিষ্যতকে শক্তিশালী করুন। নীচের লিঙ্কটি ব্যবহার করে নিবন্ধন করুন এবং বিশ্বকে সাক্ষী হতে দিন যখন এর জনগণ এক হয়ে জেগে ওঠে তখন বাংলা কী অর্জন করতে পারে।' ক্লিক করতে হবে এই লিঙ্কে - ABDigitalJoddha.com

আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে তৃণমূল। ওয়েবসাইটের মাধ্যমেই তৃণমূলের 'যোদ্ধা' হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তরুণ-তরুণীরা। একসময় বৃদ্ধতন্ত্রের কটাক্ষ শুনতে হত যে সিপিএমকে কিংবা শতাব্দী প্রাচীন কংগ্রেসও এখন ডিজিটাল ফাইটে পোক্ত ! ২০১৯-এর লোকসভা ভোটের সময় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে আইটি সেলের অফিস খোলে সিপিএম।

একুশের ভোটের আগে জনপ্রিয় টুম্পা গানের একাধিক প্যারোডি তৈরি করে সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল সিপিএম। কিন্তু প্রশ্ন হল, তারা কি তৃণমূল কিংবা বিজেপির সঙ্গে পেরে উঠবেন? বিশ্বের বিভিন্ন দেশে একশ্রেণির রাজনীতিবিদের ওপর জেন জির আক্রোশ-ক্ষোভ বারবার চোখে পড়ছে! আর এ দেশের রাজনীতিবিদরা সোশাল মিডিয়ায় মাধ্য়মে সেই জেন জিকেই কাছে টানতে চাইছেন! 

 

 

সেরা শিরোনাম

CPIM News: দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
Madan Mitra: জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Madan Mitra:
"অভিষেক কি ফিরবে ?…যা খবর আছে”, বিস্ফোরক মদন মিত্র

ভিডিও

Rekha Patra |
Abhishek Banerjee PA : Sumit Roy-কে ৮ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের
Ritabrata Banerjee :
TMC Faction | জোড়াফুল কার? ফয়সালা করতে দুই তৃণমূলকে নিয়ে বৈঠক কমিশনের
Surendranath Law College | প্রায় ২৩ ঘণ্টার বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ উপাধ্যক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget