এক্সপ্লোর

Abhishek Banerjee: কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক

Supreme Court: অর্ডার কপি হাতে পেলেই দ্রুত সুপ্রিম কোর্টে মামলা দায়ের হবে, খবর সূত্রের।

সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দুর্গাপুরের ক্যাম্প থেকে আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন অভিষেক। অর্ডার কপি হাতে পেলেই দ্রুত সুপ্রিম কোর্টে মামলা দায়ের হবে, খবর সূত্রের।

হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঞ্চ বদলেও ধাক্কা অভিষেকের। স্বস্তি তো মেলেইনি, উল্টে জরিমানার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায় দিয়েছেন, 'কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই-ইডি।' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। খারিজ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহারের আর্জি ফেরালেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি ২৫ লক্ষ টাকা করে অভিষেক-কুন্তলের জরিমানা। অবিলম্বে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি, এমনটাই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশে এজলাস বদলে মামলা আসে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

বিজেপির তুলোধনা:
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'রায় প্রত্যাশিত ছিল।' এর আগেও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তারপর এজলাস বদল হয় হাইকোর্টে। তারপরেও একই রায় দিয়েছেন বিচারপতি। ফের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা।

তৃণমূলের প্রশ্ন:
তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, 'কোর্টের রায় নিয়ে কিছু বলব না। কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করছে কুন্তল ঘোষ বলছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে বাধ্য করছে। তখন অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সারদা কাণ্ডে সুদীপ্ত সেন একাধিক বিরোধী নেতার নামে চিঠি দিলেও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।' নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে জানিয়েছেন তিনি। 

এর আগে আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুন্তল ঘোষ। দলের নেতাদের নাম বলতে বলপূর্বক চাপ দিচ্ছে এজেন্সি। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম বলানোর চেষ্টা হচ্ছে, বিস্ফোরক দাবি করেছিলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এছাড়া শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই সুরেই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেন কুন্তলও। 

আরও প্রশ্ন: মোবাইল হারিয়েছে? এক ক্লিকেই ব্লক ফোন! খুঁজেও পাবে পুলিশ!

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget