এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ

Jadavpur University Violence: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের পর থানায় অভিযোগ দায়ের করতেই লেগেছিল ৩৭ ঘণ্টা।

যাদবপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তাণ্ডবের ঘটনার পর প্রায় ৪ দিন কেটে গিয়েছে। ইতিমধ্যেই সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। তাতে কার্যত পরিষ্কার বোঝা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কারা ঢুকছে, কীভাবে তাণ্ডব চালিয়েছে। সেদিনের অনেক ঘটনাই বন্দি হয়েছে ক্যাম্পাসে লাগানো একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরায়। ঘটনার ৩৭ ঘণ্টা পর দায়ের হয়েছিল অভিযোগ। তবে যাদবপুরের তাণ্ডবের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোট ৫৫টিরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। তার মধ্যে একাধিক ক্যামেরায় বুধবার রাতের তাণ্ডবের ছবি ধরা পড়েছে। সূত্রের দাবি, কাউকে ডেকে এখনও নাকি জিজ্ঞাসাবাদও করা হয়নি। এমনকী বিশ্ববিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেননি তদন্তকারীরা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের অবশ্য দাবি পুলিশ সোমবার আসবে। তিনি এবিপি আনন্দকে জানান, ‘পুলিশের সঙ্গে কথা হয়েছে। ওনারা সোমবার দিন আসবেন। আমাদের সঙ্গে কথা বলবেন। ওদের যা প্রয়োজন, প্রয়োজনীয় যা চাইবেন, আমরা সহযোগিতা করব। সিসিটিভি ফুটেজটাই আপাততভাবে চেয়েছে। কালকে রাত্রিবেলায় করেছে, ওরা সোমবার দিন আসবে।’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে ঢুকেই বহিরাগতরা চলে যায় পিজি সায়েন্স বিল্ডিংয়ের দিকে। সেই ছবিও ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়, কেউ কেউ কার্নিশে উঠে পড়ে। পরে বিভিন্ন পতাকা নিয়ে এসে রাস্তার মধ্যে রেখে তাতে আগুন জ্বালানো হয়। তাণ্ডবের সময়ে কার কী ভূমিকা ছিল, তা মোটামুটি স্পষ্টভাবেই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। কিন্তু সেই ফুটেজই এখনও সংগ্রহ করেনি পুলিশ। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাণ্ডবের ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে। 

আরও পড়ুন:- কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস অবশ্য পুলিশের এই নিষ্ক্রিয়তায় খুব একটা হতবাক নন। তাঁর দাবি, ‘স্থানীয় বিধায়ক যখন তাণ্ডবে নেতৃত্ব দেওয়ার কথা বলছেন এবং সেইমতো তাণ্ডব যখন হচ্ছে, ফলে সেই তাণ্ডবের প্রতিকার করতে পুলিশ-প্রশাসন খুব সক্রিয় হবে সেটা আশা করা খুব ভুল।  সিসিটিভিতে বহু অভিযুক্তকে দেখা যাওয়ার পরেও, তাঁদের বিরুদ্ধে কোনও গ্রেফতারিও নেই এই পর্যন্ত।’

এদিকে তদন্তে ঢিলেমি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কুণাল ঘোষকে বলতে শোনা যায়, ‘বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তাদের মতো করে তদন্ত করবে। এটার তো নিশ্চয়ই একটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তাদের তো জেগে উঠতেই এত সময় লেগে গেল। কিন্তু পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে বাংলার মুখ পুড়িয়ে দিয়ে গেল মাঝরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলাকারী বিজেপির গুণ্ডাবাহিনী।’

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দাবি, ‘পুলিশ তদন্ত করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগে আমরা এ ধরনের ঘটনা দেখেছি। ওখানে বামপন্থীরা, তাঁরা ভেবেছে যে ওটা তাঁদের পৈত্রিক সম্পত্তি হয়ে আছে। ওঁরা যা ইচ্ছে তাই করবে। যা ইচ্ছে করা যাবে না। ভারত বিরোধী কোনও কাজকে আমরা পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করতে দেব না।’

এরইমধ্যে রবিবার যাদবপুরের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারীর জানিয়েছেন তাঁদের কাউকে ভাঙচুরে দেখা গেলে বহিষ্কার করা হবে। এই আবহে সোমবার দুপুর তিনটেয় বৈঠক ডেকেছেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য। এবার দেখার সোমবার কী হয়।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget