এক্সপ্লোর

Abhishek Banerjee : 'কেন্দ্রীয় এজেন্সি যাকে তুলবে, তাকে দল থেকে সরাতে হবে এমন কোনও মানে নেই', অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

TMC's Stand : একই যাত্রায় পৃথক ফল কেন ?

কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা : ফের অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও মানিক ভট্টাচার্যের পাশে থাকার বার্তা দিল তৃণমূল। এখনও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ারই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টে, বিজেপিকে নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।

পৃথক ফল-তরজা-

একই যাত্রায় পৃথক ফল কেন ? কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও, অনুব্রত মণ্ডল এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূল কোনও ব্যবস্থা না নেওয়ায় বার বার এই প্রশ্ন তুলছে বিরোধীরা।

ED-র হাতে গ্রেফতার হওয়ার, ৬ দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করে তৃণমূল। গ্রেফতারির ৫২ দিনের মাথায় যুব তৃণমূলের সম্পাদক কুন্তলকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে দল। গ্রেফতারির ৪ দিন পর, তৃণমূল নেতা ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা করে তৃণমূল।

কিন্তু, গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে, ২৩২ দিন ধরে কখনও কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে, কখনও জেলবন্দি রয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। আর, নিয়োগ দুর্নীতি মামলায়, ১৭১ ধরে জেলবন্দি রয়েছেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। কিন্তু, তাঁদের বিরুদ্ধে দলীয়স্তরে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

এই অবস্থায়, যখন এ-নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, এনিয়ে নিজেদের অবস্থান কার্যত স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "অমিত শাহের বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া হয়নি। ওরা আগে বিশ্বজিৎ কুণ্ডুকে সরাক। শুভেন্দু নিজেই বলেছেন, নারদে প্রমাণিত। এদের সরাতে পেরেছেন ? আমরা একমাত্র দল যারা ব্যবস্থা নেয়। পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব ছিলেন। কার পদ বড় ছিল ? পার্থ না অনুব্রত ? অপেক্ষা করুন আপনারা। ডাকলেই সাসপেন্ড নাকি। আমাকে চারবার ডেকেছে ইডি, তাহলে আমাকে সাসপেন্ড করে দিক। রাহুল গান্ধীকে ডেকেছে, তাহলে দল তাঁকে সাসপেন্ড করে দিক। ইডি-সিবিআই মানে ভগবান নয়, কেন্দ্রীয় এজেন্সি যাকে তুলবে, তার মানে দল থেকে সরাতে হবে এমন কোনও মানে নেই।"

এনিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, তৃণমূল তাদের সরিয়েছে, যাদের কাজ নিয়ে ওদের মনে প্রশ্ন ছিল।

অনুব্রত মণ্ডলকে কখনও বীর...তো কখনও বাঘ বলে সম্বোধন করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এনিয়ে বিরোধীদের কটাক্ষের পরও, তৃণমূলের অবস্থান যে বিশেষ বদলায়নি, তা এদিন ফের একবার স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন ; 'ডিজে চালিয়ে রামকে স্মরণ করার এ কোন প্রথা !', অভিষেকের পাল্টা পুলিশমন্ত্রীর পদত্য়াগ দাবি শুভেন্দুর

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget