এক্সপ্লোর

Abhishek Banerjee:'কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি', কড়া জবাব অভিষেকের

Recruitment Scam:'কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি!', নিয়োগ দুর্নীতিতে ইডির নোটিস নিয়ে পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: 'কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি!', নিয়োগ দুর্নীতিতে ইডির নোটিস নিয়ে পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'যত বার ডাকবে, তত বার যেতে হবে নাকি? কারও বাবার চাকর নই। নবজোয়ার যাত্রার মাঝে যাওয়ার প্রশ্ন নেই, পরে দেখা যাবে', নদিয়ার (Nadia) কালিগঞ্জ থেকে স্পষ্ট বলে দিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) তৃণমূল সাংসদ (TMC MP Abhishek Banerjee)। সঙ্গে আরও জানালেন, তাঁর ঠিকানায় চিঠি আসেনি। মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। তাঁর বক্তব্য, ',পঞ্চায়েতের পর দেখা যাবে'। 

প্রতিক্রিয়া...
'আমার স্ত্রীকে ছাড়ার ১৫ মিনিট পর আমাকে নোটিস ইডির, নবজোয়ার শেষ হওয়ার পর আমাকে ডাকার অনুরোধ করেছিলাম সিবিআইকে। সিবিআই-ইডির বিরুদ্ধে আমার কোনও অভিমান নেই, ওরা ওদের ডিউটি করছে। কিন্তু আমরা যখন মানুষের সমর্থন পাচ্ছি, তখন হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে', চাঁচাছোলা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, 'নবজোয়ার কর্মসূচিকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার সময়ই আমাকে নোটিস পাঠানো হয়।' সাংসদ মনে করিয়েছেন, 'আগেও আমাকে ৯-১০ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দিল্লিতেও তলব করেছিল, গিয়েছি। ৮ জুলাইয়ের পর ডাকলে যাব।'  কিন্তু যে ভাবে তাঁকে ব্যতিব্যস্ত করার চেষ্টা চলছে, তাতে তিনি যারপরনাই ক্ষুব্ধ। '১০-১১ ঘণ্টা করে অপচয়ের সময় আমার নেই। আমি কারও ক্রীতদাস নই,' হুঙ্কার অভিষেকের। বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন সাংসদ। তাঁর কটাক্ষ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা ভোট করেও বিজেপি হেরেছে। 'পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির এত ভয় কীসের? প্রার্থী না থাকলে কোথা থেকে মনোনয়ন দেবে? কেউ মনোনয়ন না দিতে পারলে আমাকে ফোন করবেন।'

প্রেক্ষাপট...
আজ প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিষেক-পত্নী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তার পরই সন্ধের দিকে জানা যায়, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। সিবিআইয়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিস পাঠাল ইডিও, বলছে সূত্র। শোনা যাচ্ছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ডায়মন্ড হারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, কুন্তল ঘোষের চিঠি ছাড়াও একাধিক তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ চায় ইডি। এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে সিজিও কমপ্লেক্সেই রয়েছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আগামী ১৪ জুন পর্যন্ত হেফাজতে 'কাকু'। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৩ জুন, অভিষেককে তলব করেছে ইডি।  প্রসঙ্গত, গত ২০ মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার পঞ্চায়েতের দিন ঘোষণা, রুজিরাকে জিজ্ঞাসাবাদের দিনই তৃণমূল সাংসদকে নোটিস ইডির। 

আরও পড়ুন:লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget