এক্সপ্লোর

Abhishek Banerjee : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'বাড়িতে তালা ভেঙে ঢুকল পুলিশ', ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে শালবনি থানার পুলিশ । বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে কলকাতা পুলিশও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মহিলা পুলিশকর্মীরাও। 

 

পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : রবিবার ভোরবেলায় বিরাট চাঞ্চল্য । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মোতায়েন করা হয়। সূত্রের খবর, শালবনি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয়। তাদের সঙ্গে কালীঘাট থানার পুলিশও উপস্থিত ছিল। সেই সময় বাড়ির ভিতরে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন বলে জানা গিয়েছে।

তালা ভেঙে ভেতরে পুলিশ

স্থানীয় সূত্রে দাবি, পুলিশ বাড়ির ভিতরে প্রবেশ করতে গেলে প্রথমে বাধার মুখে পড়ে। এরপর তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে বলে অভিযোগ। যদিও এই বিষয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

কেন তল্লাশি 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনি থানায় এক আপ্তসহায়কের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবেই একাধিক জায়গায় পুলিশি তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। 

সই জালিয়াতির তদন্তে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CID. তাঁকে ফের রবিবার তলব করা হয়েছে। তিনি যাবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। CID সূত্রে দাবি, সাড়ে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্বে, রেজোলিউশন বুক সংক্রান্ত অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।  এই মামলায় ইতিমধ্যেই কয়েকজন তৃণমূল বিধায়কদের সঙ্গে কথা বলেছে CID. যাঁরা জানিয়েছেন রেজোলিউশন বুকে সই তাঁদের নয়। রবিবার বেলা ১২টায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ফের তলব করা হয়েছে। রবিবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের পাশাপাশি  বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করল সিআইডি। দুপুর তিনেটয় তাঁকে ডেকে পাঠানো হয়েছে ।  
 
ঘটনার জেরে রবিবার সকাল থেকেই এই ঘটনা নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে। ঠিক কী কারণে এই পুলিশি পদক্ষেপ, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে সম্ভবত তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং এই অভিযানের পূর্ণাঙ্গ কারণ সম্পর্কে নজর রয়েছে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষেরও।   

আরও পড়ুন : কালবৈশাখীর সময় শেষ? শুরু বর্ষার বৃষ্টি ? দুইয়ের মধ্যে কী ফারাক? দাপটে এগিয়ে কোনটি? বললেন আবহবিদ

                                         

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget