এক্সপ্লোর

Abhishek Banerjee : ভয়ঙ্কর অশান্তি, মুহুর্মুহু বোমাবাজি, তার মাঝেই ভাঙড়ে অভিষেক, কী বার্তা?

ময়োনয়ন পর্বের চতুর্থ দিনে ভাঙড়ে ভয়ঙ্কর অশান্তি। মুহুর্মুহু বোমাবাজি। তার মাঝেই প্রবেশ করলেন অভিষেক।

সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে, ভাঙড় : মনোনয়ন ঘিরে যেদিন ভাঙড় অশান্ত হয়ে উঠল, সেদিন নবজোয়ার যাত্রা ( Nabajowar Yatra ) নিয়ে ভাঙড়ে ( Bhangar ) ঢুকলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ( Abhishek Banerjee  ) । আর এদিন দিনভর গণ্ডগোলের জন্য় বিরোধীরা যার দিকে আঙুল তুলছেন, সেই আরাবুল ইসলামকেও দেখা গেল অভিষেকের রোড শোতে উপস্থিত থাকতে।                  

ময়োনয়ন পর্বের চতুর্থ দিনে ভাঙড়ে ভয়ঙ্কর অশান্তি। মুহুর্মুহু বোমাবাজি। গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ করলেন ISF-এর এক সম্ভাব্য প্রার্থী। তাও এমন একটা দিনে, যেদিন ভাঙড়ের মাটিতে পৌছল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রা। সম্প্রতিক অতীতে একাধিকবার, পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে করার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, অভিষেকের এই বার্তার পরও মঙ্গলবার, সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড়। আর এই আবহেই ভাঙড়ে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।             

সারাদিনের অশান্তির পর অভিষেকের নবজোয়ারের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জেলায়  বার্তা দিলেন ৷ গত বিধানসভা ভোটে, দক্ষিণ ২৪ পরগনার এখানেই হেরেছে শাসক দল। তারপর থেকেই আইএসএফের সঙ্গে দফায় দফায় অশান্তিতে জড়িয়েছে তৃণমূল ৷  পঞ্চায়েত ভোটের আগে  উত্তপ্ত ভাঙড়-ভূমিতে প্রচারে ঝড় তুললেন অভিষেক।  করলেন রোড শো। সারলেন জনসংযোগ । আর এদিন দিনভর গণ্ডগোলের জন্য় বিরোধীরা যার দিকে আঙুল তুলছেন, সেই আরাবুল ইসলামকেই দেখা গেল অভিষেকের রোড শোতে উপস্থিত থাকতে! ছিলেন তাঁর ছেলে, পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাকিমুল ইসলামও। ভাঙড়ের পাশে ক্যানিং-পূর্বে রাত্রিবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।            

এদিন নবজোয়ারের পর সোশ্যাল মিডিয়ায় অভিষেক বার্তা দেন , ' প্রতিটি রোড শো’তেই নানা অভিনবত্বের সম্ভার থাকে, যা একটি অনুষ্ঠানকে অন্যটির চেয়ে পৃথক বলে প্রতিপন্ন করে তোলে। বৈচিত্র্যের বিভিন্নতায় সুসজ্জিত আজ ক্যানিং পূর্বের রোড শো, আমার স্মৃতিকোঠায় উজ্জ্বল হয়ে থেকে যাবে।'

দু’মাস ব্যাপী জন সংযোগ যাত্রা গত ২৫ এপ্রিল শুরু হয়েছিল । উত্তর থেকে শুরু করে একের পর এক জেলায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে অভিষেক আরও লেখেন , 'একটু একটু করে যত শেষের দিকে এগোচ্ছে, ততই মানুষের উন্মাদনা যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যে বিপুল সংখ্যায় মানুষ আমার মিছিলে জড়ো হচ্ছেন, তা নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেসের প্রতি তাঁদের নিজেদের স্বতঃস্ফূর্ত সমর্থনের সহজাত বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।' 

আরও পড়ুন : 

কম অ্যালকোহল সেবনও বাড়িয়ে দেয় ৬০-র বেশি রোগের ঝুঁকি, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget