এক্সপ্লোর

Abhishek Banerjee On Eid : 'যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই করওয়াচৌথ হয়' রেড রোড থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

অভিষেক বললেন, 'এই সম্প্রীতির বাংলায় যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা দেবেন না'

কলকাতা : প্রতিবছরের মতোই এবারও কলকাতাতেও পালিত হচ্ছে খুশির ইদ। রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডের মঞ্চ থেকে তাঁরা দিলেন সম্প্রীতির বার্তা। বিজেপিকে আক্রমণ করে বললেন, ওরা বিভাজন চায়, প্ররোচনায় পা দেবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কয়েক মিনিটের আবেগপূর্ণ ভাষণে  রাখলেন  বিবিধের মাঝে মিলনের বার্তা। বললেন, বাংলার মাটি যতটা হিন্দুদের, ততটা মুসলমানের, ততটাই অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের। মনে করালেন, এই বাংলা বৈচিত্রের মধ্যে ঐক্যযাপনের। 'বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। সর্বশক্তিমান আল্লাহ সবার রোজা কবুল করুন। সবার আগামী জীবন সুন্দর হোক। সমৃদ্ধশালী হয়ে উঠুক '। সেই সঙ্গে বললেন, 'এই সম্প্রীতির বাংলায় যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা দেবেন না'

বিজেপিকে আক্রমণ করে বললেন, যে বাংলা থেকে তারা ১৮ টা সিট পেয়েছিল, তার মধ্যে ৬ টা সিটে বাংলার মানুষই তাদের হারিয়ে দিয়েছে। যদি বাংলার সবাই একজোট না হত, তাহলে গোটা দেশে ওদের একনায়কতন্ত্র চলতেই থাকত।  'যারা বাংলাকে ভাগ করতে চায়, বাটোয়ারা করতে চায়, তাদের মনে রাখা উচিত, যে চাঁদ দেখে খুশির ইদ পালন হয়, তেমন সেই চাঁদ দেখেই করওয়াচৌথে উপোসভঙ্গ করা হয়। চাঁদের কোনও ধর্ম হয় না। সূর্য সকলকে আলো দেয়। তার কোনও ধর্ম নেই। যে হাওয়ায় আমরা শ্বাস নিই, সেই হাওয়ার কোনও ধর্ম হয় না । ' রাহত ইন্দোরির লেখা উদ্ধৃত করে বললেন, 'সভি কা খুন হ্যায় শামিল ইঁহা মিট্টি মে, কিসী কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়'( सभी का खून है शामिल यहाँ की मिट्टी में,किसी के बाप का हिंदुस्तान थोड़ी है)। 

অভিষেকের কথায় কেউ বলছেন 'হিন্দুরা বিপদে আছে, কেউ বলছেন বিপদে আছেন মুসলমানরা। কিন্তু আমি বলব, বিজেপির বন্ধুরা ধর্মের চশমা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানই বিপদে '

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও বার্তা দেন, প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব'

এদিন রেড রোডের পাশাপাশি বেলগাছিয়ায় জাতীয় পতাকা নিয়ে ইদ পালন করা হল। চেতলায় নমাজ পাঠ করলেন ফিরহাদ হাকিম। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget