এক্সপ্লোর

RG Kar Case: RG কর-মামলায় রায়ের পর প্রতিক্রিয়া অভিষেকের, 'করের টাকা নষ্ট করে জেলবন্দি রাখার অর্থ নেই, ফাঁসিই একমাত্র পথ..' !

Abhishek On RG Kar Case Verdict : আর জি কর-মামলার রায়ের পর কী প্রতিক্রিয়া ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ?

কলকাতা: আর জি কর-মামলায় চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। আর জি কর-মামলার (RG Kar Case)  রায়ের পর মুখ খুললেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই, ফাঁসিই একমাত্র পথ যদি পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে যায়। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনও অর্থ নেই। সঞ্জয়ের মতো ধর্ষকের পিছনে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন', ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'সাম্প্রতিক অতীতে কলকাতা ও রাজ্য পুলিশ প্রশংসনীয়ভাবে এই ধরণের একের পর এক মামলায় ১ থেকে ২ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করেছে। দোষীদের প্রত্যেকের ফাঁসির সাজা হয়েছে, কিন্তু আর জি কর মেডিক্যালের ক্ষেত্রে তা হল না', ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের।

আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ড। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এদিন বলেন বিচারক । নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন। 'কর্মস্থলে চিকিৎসকের মৃত্যু, তাই রাজ্যকে আর্থিক সাহায্য দিতে হবে', সরকারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের।

যদিও  রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়লেন চিকিৎসকের মা-বাবা।' আমরা কোনও আর্থিক সাহায্য চাইনি। ক্ষতিপূরণ নয়, বিচার চাই', বিচারককে বললেন নিহত চিকিৎসকের পরিবার। বিচারের নামে প্রহসন, রায় নিয়ে তীব্র ক্ষোভ চিকিৎসকদের। আর জি কর-কাণ্ডে শিয়ালদা কোর্টের রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রীও । আমার হাতে থাকলে আগেই ফাঁসির অর্ডার করাতে পারতাম, এদিন বলেন মুখ্যমন্ত্রী।

সরকারি হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও ধোঁয়াশা রয়েছে অনেক। সঞ্জয় রায়ের একার পক্ষে কি এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব? অপরাধে সঞ্জয় একা ছিলেন, নাকি তাঁর সঙ্গে আরও কেউ বা কারা ছিলেন? ধৃত সিভিক ভলান্টিয়ার আদালতে দোষীসাব্যস্ত হওয়ার দিনও দিনভর চর্চায় ছিল এই প্রশ্ন। রায় ঘোষণার পর সেই প্রশ্নই ফের তুললেন নির্যাতিতার মা-বাবাও। 

আরও পড়ুন, RG কর-মামলায় রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়লেন নির্যাতিতার মা-বাবা, 'সঞ্জয় রায়, একা আমার মেয়েকে...' !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
Bankura News: ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget