এক্সপ্লোর

Abhishek Banerjee: 'জয় শা-কে কি রেলের প্ল্যাটফর্মে  পেয়েছিলেন', পরিবারতন্ত্রের অভিযোগের পাল্টা অভিষেকের

Abhishek Banerjee Speech: দলের বিরুদ্ধে যে'পরিবারতন্ত্রের' অভিযোগ উঠছে, টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে তার পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

কলকাতা: দলের বিরুদ্ধে যে'পরিবারতন্ত্রের' (Familism) অভিযোগ উঠছে, টিএমসিপি-র (TMCP) প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে তার পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। 'জয় শা-কে (Jay Shah) কি রেলের প্ল্যাটফর্মে  পেয়েছিলেন', হালের জাতীয় পতাকা বিতর্ক প্রসঙ্গে কটাক্ষ প্রশ্ন তাঁর।

কী বললেন অভিষেক?
আজকের সমাবেশের আগেও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ'পরিবারতন্ত্রের' অভিযোগ আনেন তৃণমূলের বিরুদ্ধে। সমাবেশ মঞ্চে পাল্টা জাতীয় পতাকা বিতর্কের প্রসঙ্গ তোলেন অভিষেক। সঙ্গে সংযোজন,'কথায় কথায় পরিবারতন্ত্রের কথা বলেন। কীসের পরিবারতন্ত্র? জয় শা-কে রেলের প্ল্যাটফর্মে পেয়েছিলেন?' তাঁর চ্যালেঞ্জ,'আপনি অধিবেশন চলাকালীন এত বিল আনেন। পরিবারতন্ত্র নিয়ে বিল আনুন। প্রথম ভোট আমি দেব।' তার পরই জয় শা-কে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ,'আপনার ছেলে বিসিসিআই-র সেক্রেটারি। কোনও দিন ধরেননি, বল ধরেননি।' অভিষেকের মতে, জয়ের কাছে আগে পদ, তার পর পরিবার, তার সমাজ, সকলের শেষে দেশ। জয় যুক্তি দিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি থাকায় জাতীয় পতাকা হাতে তুলবেন না। যদিও বিজেপি নেতাদের মুখে সম্পূর্ণ অন্য কথা, মনে করেন অভিষেক। হালের এই জাতীয় পতাকা বিতর্কের প্রেক্ষিতে তাঁর দাবি একটাই। এমন ব্যক্তি যিনি দেশের জাতীয় পতাকা ধরতে ইতস্তত করেন তাঁকে বিসিসিআই থেকে বের করে দেওয়া হোক। সঙ্গে প্রশ্ন, 'তাঁর বাবার-ই বা স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কী যোগ্যতা রয়েছে?' এই সমালোচনার জন্য তাঁকে যদি ইডি বা সিবিআই তুলে নিয়ে যায়, তাতেও আপত্তি নেই তৃণমূল সাংসদের। 

তোপে বিজেপির শীর্ষ নেতৃত্ব...
২১ জুলাই সমাবেশের পর রাজ্য রাজনীতিতে অনেক কিছুই বদলে গিয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কয়েক দিন পর গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করে দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। পর পর দুই হেভিওয়েট নেতার গ্রেফতারির জেরে বিজেপি-সহ বিরোধীদের লাগাতোর আক্রমণের মুখে পড়েছে শাসকদল। এদিন তারও পাল্টা দেন অভিষেক। গরু চুরি থেকে কয়লা চুরি,সব কিছুতেই সোমবার বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ বিএসএফ, সিআইএসএফের মতো সংস্থার নাকের ডগা দিয়ে কয়লা ও গরু চুরির অভিযোগ এনে তৃণমূল সাংসদের বক্তব্য,'এর নাম স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি কারণ এর টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছেছে।' কিন্তু তৃণমূলের নাম কেন জড়াচ্ছে এতে?কেন তৃণমূলের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ? অভিষেকের ব্যাখ্যা,'বিজেপির অশ্বমেধের ঘোড়া একমাত্র মমতা বন্দোপাধ্যায় আটকে দিয়েছেন, এই জন্যই ওঁদের গায়ের জ্বালা।' তাঁর দাবি, বিজেপি-সহ বিরোধী দলগুলি যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের সঙ্গে বেইমানি করার অভিযোগ আনছে, তা সর্বৈব মিথ্য়া। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি আজ বাংলার ঘরে ঘরে, সংযোজন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বরং বিজেপি বাংলার মানুষকে বঞ্চিত রাখতে চায়, অভিযোগ তাঁর।

আরও পড়ুন:কত চাকরি হয়েছে ? কত বাকি ? পরিসংখ্যান চেয়ে বামেদের নিশানা মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget