এক্সপ্লোর

Abhishek Banerjee : মন্ত্রিসভার রদবদলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতেই গুরুত্ব? ইঙ্গিত তেমনই

রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অঘোষিত নম্বর ‘টু’ও তিনিই।

সুমন ঘড়াই, আশাবুল হোসেন, দীপক ঘোষ, কলকাতা : তৃণমূলের দলীয় সংগঠনে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) আধিপত্য প্রশ্নাতীত! রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অঘোষিত নম্বর ‘টু’ও তিনিই। উপ রাষ্ট্রপতি নির্বাচনজগদীপ ধনকড়ের বিরোধিতা না করার মতো অত্যন্ত গুরুত্পূর্ণ সিদ্ধান্ত হোক কিংবা পার্থ চট্টোপাধ্যায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) বহু পুরনো সৈনিককে দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে সরানোর ঘোষণা সবটাই এখন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর বুধবারের মন্ত্রিসভার রদবদলেও কি তাঁর মতামতই প্রাধান্য পাচ্ছে? দলের পর এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া দীর্ঘ হচ্ছে? রাজনৈতিক মহলে এই জল্পনা ক্রমেই জোরাল হচ্ছে।
সূত্রের খবর, বুধবারের রদবদলের মধ্যে দিয়ে মন্ত্রিসভায় আসতে পারেন,

  • নৈহাটির ৩ বারের বিধায়ক পার্থ ভৌমিক
  • জাঙ্গিপাড়ার ৩ বারের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী

এঁরা সকলেই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত! অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যুব তৃণমূলের রাজ্য সভাপতি ছিলেন, তখন উত্তর ২৪ পরগনার যুব তৃণমূলের সভাপতি ছিলেন পার্থ ভৌমিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়ও এবার মন্ত্রিসভায় আসতে পারেন বলে জল্পনা চলছে। অর্থাৎ এবার কি মন্ত্রী বাছাইতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে? 

যদিও তৃণমূলের বর্ষীয়ান নেতা তাপস রায় মনে করেন, ' দলে একটাই মাথা মমতা, অভিষেকও নিজে একথা বলেন ! ফলে একথা বলার কোনও মানে হয় না।'

এবার মন্ত্রিসভা গঠনেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ববৃদ্ধির জল্পনার মধ্যেই, সবাই তাকিয়ে বুধবারের রদবদলের দিকে।

দলে অভিষেকের নির্দেশ

নজরে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তাই এখন থেকেই উত্তরবঙ্গের (North Bengal) তৃণমূল নেতাদের (TMC) ময়দানে নামার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করা যাবে না বলে দলের নেতাদের সতর্ক করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ১০ সেপ্টেম্বর চা বাগানের শ্রমিকদের নিয়ে সমাবেশেরও পরিকল্পনা নিয়েছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে কোনও দাদাগিরি নয়। প্রশাসনিক কাজে ব্যক্তিগত প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। সূত্রের খবর, তৃণমূলের সাংগঠনিক রদবদলের দিনই, উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার ক্যামাক স্ট্রিটে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই ৪ জেলার শীর্ষ তৃণমূল নেতা এবং শাখা সংগঠনের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, আলিপুরদুয়ারের নেতাদের অভিষেক বলেন, এখন থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে হবে। জেলার সমস্ত চা বাগান এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget