এক্সপ্লোর

Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?

বুধবার শুনানি চলাকালীন বিচারপতি বললেন, যেহেতু অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন, তাই বিদেশযাত্রার অনুমতি এই মুহূর্তে দেওয়া যাবে না। 

কলকাতা : মিলল না বিদেশযাত্রার অনুমতি। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর মামলা খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বুধবার শুনানি চলাকালীন বিচারপতি বললেন, যেহেতু অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন, তাই বিদেশযাত্রার অনুমতি এই মুহূর্তে দেওয়া যাবে না। 

মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত SSKM-এ করানোর পরামর্শ দেয় আদালত।  এদিন বিচারপতি ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেন, এরপরই SSKM হাসপাতালকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা যেতে পারে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, শুক্রবার দুপুর ২ টোয় SSKM হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। পরশু SSKM হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। তখন পাল্টা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আইনজীবী সওয়াল করেন, যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই যেতে চান তাঁর মক্কেল। SSKM-এ তিনি যাবেন না। আদালত সেদিন এও প্রশ্ন তোলে, 'আপনারা এখানে যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই কেন ?' আইনজীবী বলেন, সমস্ত তথ্য আমরা দিয়ে দেব।                

এদিন আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট জানিয়ে দেয়, তার বিরুদ্ধে বহু মামলা চলছে। হিয়ারিংয়ের তারিখ পড়লে কী করবেন তিনি ?  এ প্রশ্ন উঠতে অভিষেকের আইনজীবীর যুক্তি ছিল, 'আমরা সীমিত সময়ের জন্য অনুমতি চেয়েছি। ৩-৪ সপ্তাহের জন্যই আমরা অনুমতি চাইছি।' এছাড়াও তিনি বলেন, আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বাইরে হয়েছে, তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না তাঁর মক্কেল। এদিন আদালতে রাজ্যের আইনজীবী সওয়াল করেন, এক্ষুনি বিদেশ যাওয়ার মত আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি।  

পুরো সওয়াল জবাব শুনে বিচারপতি জানিয়ে দেন,  চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায়  অনুমতি দেওয়া যাবে না। যেহেতু অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন, তাই বিদেশযাত্রার অনুমতি এই মুহূর্তে দেওয়া যাবে না।  চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে  আগেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত SSKM-এ করানোর পরামর্শ দেয় আদালত। তারপর সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। কিন্তু শীর্ষ আদালত সেই মামলা হাইকোর্টেই ফেরত পাঠায়। 

             

আরো পড়ুন : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
Advertisement

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget