এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী

CM Suvendu Adhikari: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য শিবির সেবাশ্রয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন এক জুনিয়র চিকিৎসক। বিধানসভায় সেই চিঠি পড়ে শুনিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : শিক্ষানবীশদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ আগেই উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়া স্বাস্থ্য শিবিরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন এক জুনিয়র চিকিৎসক। বিধানসভায় সেই চিঠি পড়ে শুনিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় নিয়ে যথাযথ তদন্তের দাবি তুলেছে 'ঋতব্রত-তৃণমূল'-ও।  

সেবাশ্রয় ক্য়াম্পে বিশেষজ্ঞ চিকিৎসক বলে যাদের দাবি করা হয়েছিল, অভিযোগ, তাঁদের অধিকাংশই শিক্ষানবীশ। গলায় স্টেথো ঝুলিয়ে যারা সকাল-সন্ধে ক্যাম্পে চিকিৎসা করেছেন... তাদের মধ্য়ে প্রায় ৯০ শতাংশ নাকি পাশ করা ডাক্তারই নন। শনিবার বিধানসভায় সেই প্রসঙ্গ তোলেন মুখ্য়মন্ত্রী। সকলের সামনে একজন জুনিয়র চিকিৎসক রাজীব বিশ্বাসের চিঠি পড়ে শোনান তিনি। ওই চিঠিতে লেখা রয়েছে, 'আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের RMO হিসেবে নিযুক্ত ছিলাম। আমতলা অডিটোরিয়ামে 'সেবাশ্রয়' নিয়ে জানতে পারি। সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয়। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। 'সেবাশ্রয় - ২'-এর সময়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ন্যূনতম অংশগ্রহণ করি। আমি একজন জুনিয়র চিকিৎসক।' 

শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও

এর আগে, সেবাশ্রয় নিয়ে প্রায় একইরকম অভিযোগ করেছিলেন আরেক জুনিয়র চিকিৎসক। এখানেই শেষ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে বিভিন্ন সরকারি হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফি যন্ত্র থেকে এক্স-রে মেশিন পর্যন্ত হাইজ্যাক করার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, 'এ যেটা করেছে... এই চিটিংবাজ ভাইপো আল্ট্রাসনোগ্রাফি বাইরে নিয়ে গেছে। এক্স-রে মেশিন বাইরে নিয়ে গেছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বাইরে নিয়ে গেছে।' 

সেবাশ্রয়-কাণ্ডের তদন্ত চাইছে ঋতব্রত-তৃণমূল শিবিরও। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সেবাশ্রয় নিয়ে তদন্ত চাই। এর পেছনে কালো টাকা সাদা টাকা করা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। সেবাশ্রয়ে প্রভাব কী ছিল, সেটাও দেখতে হবে। সেবাশ্রয় সেবাশ্রয়ে সীমাবদ্ধ নেই। আমি লিখিত ভাবে অভিযোগ জানাব তদন্তকারী সংস্থাকে।' রাজ্য বিজেপির সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, 'এটা স্বাভাবিক। এটা কোনও মানুষের অজানা নয়। সারা পশ্চিমবঙ্গ যেভাবে চলতো সেটার মডেল ছিল ডায়মন্ড হারবার। একদিকে সেবাশ্রয় ভুয়ো চিকিৎসকদের দিয়ে চিকিৎসা, সরকারি হাসপাতাল থেকে ইউএসবি মেশিন, এক্সরে মেশিন তুলে নিয়ে যাওয়া, আবার অন্যদিকে সেবাশ্রয়ের নাম করে টাকা তোলে, এটাতো একটা মডেল। স্বাভাবিকভাবে অভিযোগ উঠবেই।' 'সেবাশ্রয়' ক্যাম্পে আলট্রা সোনোগ্রাফি-সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষার মেশিন আইন বিরুদ্ধভাবে ব্যবহারের অভিযোগে ইতিমধ্য়েই FIR দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget