এক্সপ্লোর

Abhishek Banerjee: CID দফতরে গেলেন না অভিষেক, আইনজীবী মারফত জানিয়ে দিলেন ...

বিধানসভার সই-বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে নোটিস দিয়েছিল ED

 

কলকাতা : বিধানসভার সই-বিতর্ক মামলায় CID-র তলবের পরও হাজিরা দিলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তদন্তকারী সংস্থার সামনে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয় তাঁকে।  শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত থাকলেন তিনি। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে CID-কে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সময় চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সই-বিতর্ক মামলায় জিজ্ঞাসাবাদের নোটিস

প্রসঙ্গত, শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন--- এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই-সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। 

এনিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে CID-র হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেয় পুলিশ। ইতিমধ্য়েই, হ্য়ান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে দুই তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে গেছে CID-র টিম।    গত শনিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  188A হরিশ মুখার্জি রোডের বাড়ি ও তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন CID আধিকারিকরা। নিজের হাতে নোটিস রিসিভ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,  'যদি বিজেপি মনে করে, প্রথমে  ED, CBI ছিল, এখন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ এসেছে। সঙ্গে KMC এসেছে। ওরা ভাবে যে, ৫-৬টা এজেন্সিকে ব্যবহার করব, আর একে যেভাবেই হোক বুঝিয়ে মাথানত করাব। আমি ওরকম লোক নই।'

বিধানসভা সংক্রান্ত সই-বিতর্ক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছিল তদন্তকারী সংস্থা। সোমবার তাঁকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়েও তিনি CID দফতরে যাননি। এরপরই  জল্পনা শুরু হয়, তাহলে কি আসবেন অভিষেক ?


আরও পড়ুন : বিজেপি সরকারের মন্ত্রিসভায় ৩৫ নতুন মন্ত্রীর শপথ, কারা কোন দায়িত্বে?

আইনজীবীর চিঠিতে কী জানানো হয়েছে?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে, শারীরিক সমস্যার কারণে তিনি আপাতত তদন্তকারীদের সামনে হাজির হতে পারছেন না। যদিও কবে তিনি  হাজিরা দিতে পারেবেন, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। 

অন্যদিকে সই বিতর্কে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে  CID । একজন DIG-র নেতৃত্বে টিমে থাকবেন একজন DSP এবং ২ জন ইনস্পেক্টর। এর আগে বিধানসভায় সই বিতর্কে একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়। 
 

Advertisement

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget