এক্সপ্লোর

Abhishek Banerjee : 'আন্দোলনের নামে জল্লাদের উল্লাস', কনভয়ে আক্রমণে কুড়মিদের চ্যালেঞ্জ অভিষেকের

TMC : ঝাঁঝাল ভাষায় অভিষেকের আক্রমণ, 'এই ঝাড়গ্রামে অশান্তি ফিরিয়ে আনতে চাইছে, মানুষ ক্ষমা করবে না। এর পিছনে কোনও রাজনৈতিক নেতা-কর্মী আছে আমরা জানি। আদিবাসী কুড়মিদের মুখে জয় শ্রীরাম কেন হবে ?

ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী, অমিতাভ রথ ও ভাস্কর মুখোপাধ্যায়, ঝাড়গ্রাম : কুড়মিদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রামের গড় শালবনি। এর নেপথ্য়ে বিজেপির হাত দেখছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। কুড়মিদের উদ্দেশ্যে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। 

ইটবৃষ্টি। তৃণমূলের কর্মীদের বাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে পাথরবৃষ্টি। শুক্রবার, সন্ধেয় কুড়মিদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রামের (Jhargram) গড় শালবনি। অভিষেকের কনভয় বেরিয়ে যেতেই উঠল চোর চোর স্লোগানও। যদিও, এসবের নেপথ্য়ে বিজেপির হাত দেখছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। লোধাশুলির সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চ্যালেঞ্জের সুরে বললেন, 'আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আদিবাসী কুড়মি সমাজ স্পষ্ট করে না বলেন, আমরা যা করার করব। আন্দোলনের নামে জল্লাদের উল্লাস। আপনাদের পতাকা নিয়ে বিজেপির লোকেরা আক্রমণ করে, সেটাও আপনাদের সংবাদমাধ্যমের কাছে এসে বলা উচিত।'

আক্রমণের পিছনে রাজনৈতিক যোগের দাবি করে ঝাঁঝাল ভাষায় অভিষেকের আক্রমণ, 'এই ঝাড়গ্রামে অশান্তি ফিরিয়ে আনতে চাইছে, মানুষ ক্ষমা করবে না। এর পিছনে কোনও রাজনৈতিক নেতা-কর্মী আছে আমরা জানি। আদিবাসী কুড়মিদের মুখে জয় শ্রীরাম কেন হবে ? বিক্ষোভের নাটক কারা সংগঠিত করেছে, আমরা খুঁজে বের করব। বাইক থেকে নামিয়ে মেরেছে, যারা এর পিছনে রয়েছে, একজনকেও রেয়াত করা হবে না। যারা ভাবছে আদিবাসী কুড়মিদের নামে ধমকাবে, চমকাবে এত ভয় কিসের, সামনে এলি না কেন?'

এদিকে, ইটের ঘায়ে আহত হয়েছেন মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি চালক। রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেছেন, 'একটা পাথর আসে, আমার গাড়ির কাচ ভেঙে যায়। আমার ড্রাইভারের চোখে লাগে, আমার গায়ে কাচ ভর্তি। কুড়মি নেতা বলছেন আমরা বলতে পারব না। বাইরে থেকে লোক এসেছে। আমাদের এভাবে মার্ডার করার চক্রান্ত হয়, তাদের উত্তর দিতে হবে।'

আরও পড়ুন- হেলমেটহীন বাইক আরোহীকে ধরতে গেলে হামলা, কালিয়াগঞ্জ, শীতলকুচির পর ভাটপাড়ায় পুলিশের উপর হামলা

তফশিলি জাতিভুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন কুড়মিদের একাংশ। সম্প্রতি, খড়গপুর টাউনে দিলীপ ঘোষ রেলের যে বাংলোয় থাকেন, তাতে ঢুকে বিক্ষোভ দেখান হয়। এবার, সেই কুড়মিদের বিরুদ্ধেই উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ।

আরও পড়ুন: শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget