এক্সপ্লোর

Police Attacked : হেলমেটহীন বাইক আরোহীকে ধরতে গেলে হামলা, কালিয়াগঞ্জ, শীতলকুচির পর ভাটপাড়ায় পুলিশের উপর হামলা

North 24 Parganas : ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : কোচবিহারের (CoochBehar) শীতলকুচির পর উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ভাটপাড়া। ব্যারাকপুরে শ্যুটআউটের ঘটনায় তোলপাড়ের মধ্যেই ফের আক্রান্ত পুলিশ। এক এএসআইকে (ASI) আঁচড়ে দেওয়ার অভিযোগ। আক্রান্ত র‍্যাফের ৩ জন কনস্টেবলও। সিসিটিভি ক্যামেরাবন্দি (CCTV Camera) গোটা ঘটনা। হামলার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

ব্য়ারাকপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় ভরসন্ধেয় দোকানে ঢুকে, স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে গুলি চালিয়ে খুন করা হয়েছে যা নিয়ে, বৃহস্পতিবার পুলিশের (Police) ভূমিকায় ক্ষোভ উগরে দেন তৃণমূলের অর্জুন সিংহ (Arjun Singh)। আর সেদিনই বিকেলে ব্যারাকপুরের সাংসদের বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে অর্জুন সিংহের লোকসভা কেন্দ্রে আক্রান্ত হল পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে পানিট্যাঙ্কি মোড়ে নাকা চেকিং করছিল পুলিশ। সেই সময় হেলমেট ছাড়া মোবাইল ফোন কানে দিয়ে, বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্য়ক্তি। অভিযোগ, কর্তব্য়রত পুলিশ কর্মীরা তাঁকে আটকালে, ফোন করে নিজের লোকেদের ডেকে আনেন ওই ব্যক্তি। তাঁরা এসে চড়াও হন পুলিশ কর্মীদের ওপর। রীতিমতো শাসানো হয় পুলিশকে। ভাটপাড়া থানার (Bhatpara Police Station) এক এএসআইকে আঁচড়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত হয়েছেন র‍্যাফের ৩ জন কনস্টেবলও। বৃহস্পতিবারই কোচবিহারের শীতলকুচিতে, অস্ত্র মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এবার ভাটপাড়ায় পুলিশ আক্রান্ত হওয়ায় ঘটনাকে হাতিয়ার করে, ফের সরব হয়েছে বিরোধীরা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন- ‘আমার নিরাপত্তা তুলে নিক পুলিশ, ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক’ বিস্ফোরক অর্জুন সিংহ

সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, তাঁদেরই যদি এভাবে আক্রান্ত হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কী হবে, সেই প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকে। আবার অনেকে বলছেন, বাংলায় পুলিশের ওপর এই আক্রমণ তো নতুন কিছু নয়। মাত্র মাস খানেক আগেই, নদিয়ার কালীগঞ্জে বোমাবাজির পুরনো মামলায় অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ!!! ওসি এবং সিভিক ভলান্টিয়ার মিলিয়ে মোট ৫ জন পুলিশকর্মী বোমার আঘাতে জখম হন।

পশ্চিম বর্ধমানের কুলটির বরাকরে চুরির অভিযোগে আটক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। 

আরও পড়ুন: শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget