এক্সপ্লোর

Abhishek Banerjee : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১ কুড়মি নেতা

শুক্রবার, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম:  মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banerjee ) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee )কার্যত ক্লিনচিটের পরেও, কনভয়ে হামলার ঘটনায় কুড়মিদের ধরপাকড় চলছেই। জয় মাহাতো নামে আরও এক কুড়মি আন্দোলনকারীকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। বুধবার সকালে, ঝাড়গ্রামের বংশীমোড় থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

শুক্রবার, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। ঘটনায় আগেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার, এই ঘটনায় জড়িত অভিযোগে কুড়মি সমাজের আরও এক প্রতিনিধিকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয়।  

পুলিশ সূত্রে দাবি, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জয় মাহাতো। গত শুক্রবার ঝাড়গ্রামের গড় শালবনিতে,  তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর চালানো হয়।

ওই ঘটনায় আগেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জয় মাহাতোর গ্রেফতারির পর কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১০। 

তবে, তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূলের দাবি, ধৃত জয় মাহাতো বিজেপির সক্রিয় কর্মী। ২০২১ সালের বিধানসভা ভোটের সময় থেকে বিজেপি কর্মী হিসেবেই এলাকায় পরিচিত তিনি। গত পুরভোটে, ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন জয় মাহাতো। তবে হেরে যান। কখনও বিজেপির পতাকা হাতে, কখনও আবার বিজেপি নেতার সঙ্গে, সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি রয়েছে তাঁর। 

কনভয়ে হামলার ঘটনায় আগেই বিজেপিকে দায়ী করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কুড়মিরা মারেনি। টার্গেট করেছিল অভিষেককে। মেরেছে বীরবাহাকে। বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্য়ে লড়াই লাগাতে চাইছে।' 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,' বিজেপির নেতারা বীরবাহার মতো হামলা করেছে। আদবাসী কুড়মিরা বলেছে আমাদের কেউ যুক্ত নয়।  ' পুলিশ সূত্রে দাবি, কনভয়ে হামলার দিন ঘটনাস্থলে ছিলেন জয় মাহাতো। ঘটনার পর গা ঢাকা দিয়েছিলেন তিনি। সিসিটিভি ফুটেজের সূত্রে ধরে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।           

 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget