এক্সপ্লোর

Suvendu Adhikari: ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার পথে BJP, 'পরিবর্তন যাত্রা'-তে শুভেন্দুর মুখে 'বদলা ও 'বদল'!

West Bengal News: গড়বেতার সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। ভাষণে সুর চড়িয়ে বলেন, 'পশ্চিমবঙ্গে আমাদের নেতা মোদিজি বলে গেছেন, এখানে জঙ্গলরাজ নয় মহাজঙ্গলরাজ চলছে। উপড়ে ফেলার কাজ আপনাদের করতে হবে।'

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ থেকে বিরাট কর্মসূচি নিয়ে পথে নামল বিজেপি (BJP)। ১ মার্চ থেকে শুরু হল বিজেপির 'পরিবর্তন যাত্রা' (Parivartan Yatra)। কোচবিহার, কুলটি, গড়বেতা, নবদ্বীপ - রবিবার রাজ্যের ৪ প্রান্ত থেকে সূচনা হল বিজেপির 'পরিবর্তন যাত্রা'-র। আজ ও কাল রাজ্যের ৯ জায়গা থেকে এই 'পরিবর্তন যাত্রা' হওয়ার কথা। 

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ভোট ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। রবিবার কোচবিহারে (Cooch Behar) রাসমেলা ময়দানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। বক্তব্যের শুরুতেই তাঁর মুখে শোনা গেল 'জয় মা কালী'। সভা থেকে নীতিন নবীন বলেন, "কোচবিহার থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রা গোটা বাংলায় পরিবর্তন নিয়ে আসবে। বাংলার মানুষের এখন একটাই শব্দ - পরিবর্তন। নতুন করে পশ্চিমবঙ্গের নির্মাণ করবে পরিবর্তন।" অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে (TMC) কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, "অনুপ্রবেশকারীদের সরকার থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে।" পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি দুর্নীতি, রেশন দুর্নীতির প্রসঙ্গ তুলে নীতিন নবীন বলেন, "বাংলার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূলের গুন্ডাবাহিনী। এখানে ভাই-বোনেরা নিজেদের বাড়ি বানাতে গেলে তৃণমূলের গুন্ডাদের তোলা দিতে হয়। মমতা দিদি, আপনি কেমন সরকার বানিয়েছেন?" 

কোচবিহারের পাশাপাশি আজ গড়বেতার সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভাষণের সময় সুর চড়িয়ে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে আমাদের নেতা মোদিজি বলে গেছেন, এখানে জঙ্গলরাজ নয় মহাজঙ্গলরাজ চলছে। একে উপড়ে ফেলার কাজ আপনাদের করতে হবে। বদলও করতে হবে আর মহিলাদের ওপর যারা অত্যাচার করেছে বদলাও নিতে হবে। বিজেপিকে আনুন, পাতালের ভিতরে ঢুকে থাকলেও টেনে বের করবে বিজেপি সরকার।" গড়বেতার আজকের সভা থেকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, "ধর্ষকদের সকালে জমা করব আর বিকেলে খরচ করে দেব। উত্তরপ্রদেশ পারলে, অসম পারলে, মহারাষ্ট্র পারলে ওড়িশা পারলে আমরাও পারব। সব দেখা হয়ে গেছে, ২৫ বছরের কংগ্রেস, ৩৪ বছরের কমিউনিস্ট, ১৫ বছরের এই দুর্নীতিগ্রস্ত তোলামুলকে। এরা চুরি করেনি এমন কোনও জায়গা নেই।" তৃণমূল সরকারের বেকার ভাতা-কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "ভাইবোনেরা বেকার ভাতা সমাধান নয়। বেকার ভাতার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget