এক্সপ্লোর

ABP Poll : কত দফায় ভোট চাইছে রাজ্যের মানুষ? ২৫০ আসন পাবে কি তৃণমূল? মানুষ কী বলছে?

ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এর মতো সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্নে  দর্শকরা কী বলছেন, তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করে এবিপি আনন্দ। 

মানুষ কী ভাবছে, কী চাইছে - সব কিছুর প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে এবিপি আনন্দ জনতার মতামত জানতে চায়। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এর মতো সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্নে  দর্শকরা কী বলছেন, তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করে এবিপি আনন্দ।  তেমনই কিছু গুরুত্ব প্রশ্ন রাখা হয়েছিল আগামী বিধানসভা নির্বাচন বিষয়ে । তাতে মানুষ কী ভাবছে , তার একটা চিত্র উঠে এল। 

বিজেপির IT সেলকে দিয়ে অ্যাপ করা হয়েছে ? মমতার অভিযোগ সত্যি?

ফের 'SIR' নিয়েবিধানসভা ভোটের আগেই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, 'জীবিতদের মৃত দেখানো হচ্ছে। বিজেপির IT সেলকে দিয়ে অ্যাপ করেছে'। এই বলে ফের 'SIR' নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মানুষের কাছে এবিপি আনন্দ প্রশ্ন রেখেছিল, তৃণমূলের অভিযোগে কি কোনও সারবত্তা আছে? তাতে সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে , তাতে দেখা গিয়েছে। শতকরা ২২ শতাংশ মানুষ বলেছেন, হ্য়াঁ । সহমত পোষণ করেননি, অর্থাৎ 'না ' বলেছেন ৭২ শতাংশ। বলতে পারব না - বলে জানিয়েছে ৬ শতাংশ। 

অভিষেকের টার্গেট কি সফল হবে?

বীরভূমের সভা থেকে, আগামী নির্বাচনে আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আগামী নির্বাচনে গোটা বীরভূম জেলাকেই বিজেপি-শূন্য করার বার্তা দিয়েছেন তিনি। এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৫০ অবধিও যাবে না বলে দাবি করছেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে এবিপি আনন্দর প্রশ্ন ছিল - 'আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে', বীরভূমে দাঁড়িয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দেওয়া টার্গেট কি সফল হবে? ৬ শতাংশ উত্তরদাতা মনে করছেন , হ্য়াঁ ।  না বলছেন ৯৩ শতাংশ। বলতে পারব না বলেছেন ১ শতাংশ উত্তর দাতা। 

কত দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়া উচিত?

ভোটের দিন ঘোষণা হতেই এখনও ঢের বাকি। এরই মাঝে জল্পনা, ভোট এগিয়ে আসছে? আগেরবারের মতো আর ৭-৮ দফায় ভোট হবে না? সেক্ষেত্রে কত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী লাগবে? এরই মাঝে, কত দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়া উচিত, প্রশ্ন করেছিল এবিপি আনন্দ। উত্তরদাতাদের মধ্যে ৫৭ শতাংশ বলছেন, ২ থেকে ৩ দফা । ৩ থেকে ৪ দফায় ভোট হওয়া উচিত বলে মনে করছেন ১২ শতাংশ। ৭ থেকে ৮ দফায় ভোট চাইছেন ৩০ শতাংশ। বলতে পারব না, বলছেন ১ শতাংশ।                  

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, Suman De - ইউটিউব চ্যানেলে , 
প্রথম প্রশ্ন - 'জীবিতদের মৃত দেখাচ্ছে। বিজেপির IT সেলকে দিয়ে অ্যাপ করেছে'। ফের 'SIR' নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। তৃণমূলের অভিযোগে সারবত্তা আছে, না কি নিছকই রাজনীতি ? -এর উত্তরে , ৬০১ টি মতামত এসেছে। তাতে 29% বলছেন হ্যা, না বলছেন 66%, জানি না / বলতে পারব না বলছেন, 5%। 

২ য় প্রশ্ন - 'আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে'। বীরভূমে দাঁড়িয়ে ডাক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের। সফল হবে তাঁর টার্গেট ? -এর উত্তরে ৪৪১ টি মতামত এসেছে। হ্য়াঁ বলছেন 13%, না বলছেন 85%, জানি না / বলতে পারব না বলছেন 1%। 

৩য় প্রশ্ন - কত দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়া উচিত ? এর উত্তরে ৪৫১ টি মতামত এসেছে। ২ থেকে ৩ দফায় ভোট চাইছেন, 44%। ৩ থেকে ৪ দফা চাইছেন 16%। ৭ থেকে ৮ দফায় ভোট চাইছেন 36%। জানি না / বলতে পারব না বলছেন 5%। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget