এক্সপ্লোর

ABVP SP Office Gherao:কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও এবিভিপির

Kaliaganj Minor Murder:কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। এবিভিপির অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জকাণ্ডের (Kaliganj Minor Murder) প্রতিবাদে রায়গঞ্জে (Raiganj) এসপি অফিস ঘেরাও (SP Office Gherao) অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP)। এবিভিপির অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। ব্যারিকেড করে মিছিল আটকাল পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এবিভিপি সদস্যরা। তাতেই ধস্তাধস্তি। কালিয়াগঞ্জ কাণ্ডের পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আগেই আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন, দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ, দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের, রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে', ট্যুইট করেন তিনি। পাল্টা তোপ দাগেন কুণাল ঘোষ। বলেন, 'শকুনের রাজনীতি করছে বিজেপি, উত্তরপ্রদেশের দিকে তাকাক'।

ক্ষুব্ধ কমিশন...
এদিনই বিস্তর টানাপড়েনের পর জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গে সাক্ষাৎ হয় উত্তর দিনাজপুর জেলা ও পুলিশ প্রশাসনের কর্তাদের। রায়গঞ্জের সার্কিট হাউসে রয়েছেন প্রিয়াঙ্ক। আজ সকালে তাঁর সঙ্গে দেখা করতে যান উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক। সঙ্গে ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক এবং কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তকারী অফিসার। ছিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথও। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গত কালই জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের গতিবিধিকে নিশানা করে একের পর এক ট্যুইট করে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন।

কী জানা গেল?
সন্দেহভাজন তৃণমূল প্রধানকে জিজ্ঞাসাবাদই করা হয়নি, অভিযোগ কমিশনের চেয়ারপার্সনের। ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাওয়ায় ২ জনকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি প্রিয়াঙ্কের। এতেই শেষ নয়। তাঁর মতে, তিনজনের বক্তব্যে ফারাক রয়েছে। এর থেকেই অনুমান, কোনও কিছু আড়াল করার চেষ্টা চলছে।

জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের দ্বৈরথ... 
ট্য়ুইটে লেখা ছিল, '১৪৪ ধারা লঙ্ঘন করে কালিয়াগঞ্জে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের দল। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের এই ভূমিকা লজ্জাজনক। যেভাবে এনসিপিসিআরের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো রাজ্যের শিশু ও মহিলাদের সম্পর্কে মন্তব্য করছেন, তা দুর্ভাগ্যজনক। 'তথ্য যাচাই না করেই তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন তিনি। তাঁর এই ধরনের মন্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে। যাদের শিশুদের অধিকার রক্ষার কথা, তাঁরাই শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। আইন ভেঙে রাজ্যের কমিশনকে অগ্রাহ্য করে রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে।' 

 

আরও পড়ুন:জীবনের 'অর্ধশতরান', শুভেচ্ছা-বহরে ভাসছেন ক্রিকেটঈশ্বর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Control of Anti Social Activities Bill: কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget