এক্সপ্লোর

North 24 Pargana: সরকারি নির্দেশিকায় আজ থেকে গরমের ছুটি, তবুও রাজ্যে খুলল বিভিন্ন স্কুল, চলল পরীক্ষাও

North 24 Pargana News: নৈহাটির (Naihati) কাত্যায়নী গার্লস হাইস্কুল, নরেন্দ্র বিদ্যানিকেতন। পরীক্ষা নিল নৈহাটির প্রফুল্ল সেন গার্লস হাইস্কুল-ও। সরকারের নির্দেশে আজ থেকেই গরমের ছুটি পড়ার কথা।

নৈহাটি, আরামবাগ, তমলুক: গরমের ছুটি পড়ার দিনও চলল পরীক্ষা। পঞ্চম থেকে নবমের পরীক্ষা নিল নৈহাটির ৩টি স্কুল। নৈহাটির (Naihati) কাত্যায়নী গার্লস হাইস্কুল, নরেন্দ্র বিদ্যানিকেতন। পরীক্ষা নিল নৈহাটির প্রফুল্ল সেন গার্লস হাইস্কুল-ও। সরকারের নির্দেশে আজ থেকেই গরমের ছুটি পড়ার কথা। অথচ, সেই দিনেই পরীক্ষা। ‘কেন সরকারি নির্দেশ উপেক্ষা? ৩টি স্কুলকে পরীক্ষা অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ ডিআইয়ের। শিক্ষা দফতরে রিপোর্ট পাঠাচ্ছেন জেলা স্কুল পরিদর্শক।

আরামবাগেও চলল পরীক্ষা

পঞ্চম-অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা নিল আরামবাগের চাঁদুর হাইস্কুল-ও। সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ২টি পরীক্ষা নিল আরামবাগের স্কুল। গরমের ছুটি পরার দিনে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ''করোনার জন্য ২ বছর স্কুল বন্ধ ছিল, পরীক্ষা না নিলে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে। এখন পরীক্ষা না হলেও আবার ৪৫দিন পিছিয়ে পড়বে ছাত্রছাত্রীরা।'' এসডিওর তরফে জানানো হয়েছে, ''ভ্যাকসিনেশনের জন্য অনেক স্কুলই খোলা আছে। কিন্তু কেন পরীক্ষা নেওয়া হল।''

স্কুল খোলা রেখে দশম শ্রেণির পরীক্ষা তমলুকের স্কুলও 
গরমের ছুটির দিনে স্কুল খোলা তমলুকের স্কুলেও। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ''দশম শ্রেণির ২টি পরীক্ষা বাকি ছিল, ২টিই আজ নেওয়া হয়েছে। অভিভাবকদের অনুরোধে ২টি পরীক্ষা একদিনে নেওয়া হয়েছে।'' দশমের পরীক্ষা নিল তমলুক রত্নালি আদর্শ বালিকা বিদ্যালয়।

রবিবার স্কুলে খুলে পরীক্ষা পড়ুয়াদের: অসহ্য গরমে পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সোমবার থেকে প্রায় দেড়মাস বন্ধ থাকবে স্কুল। এই পরিস্থিতিতে গরমের ছুটির আগের দিন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের একটি স্কুলে নেওয়া হল পরীক্ষা। নিয়ম ভেঙে রবিবার স্কুল খোলা রাখায় বিতর্কে জড়ালেন গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। উঠল সরকারি নির্দেশ অমান্যের মতো অভিযোগ। রবিবারেও স্কুলে এসে ইউনিট টেস্টে বসতে দেখা গেল পঞ্চম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের। ওই স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া সৌমেন ভুঁইয়ার কথায়, “হঠাৎ করেই সরকার ছুটি ঘোষণা করেছে। একটাই পরীক্ষা বাকি ছিল। তাই রবিবার পরীক্ষা হয়েছে। আমাদের কোনও অসুবিধা হয়নি।’’

 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live :'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
BJP Candidate List in WB: বিজেপি-র প্রার্থী তালিকা রবি অথবা সোমেই, আদি না নব্য, কাদের গুরুত্ব, চমক থাকছে কি?
বিজেপি-র প্রার্থী তালিকা রবি অথবা সোমেই, আদি না নব্য, কাদের গুরুত্ব, চমক থাকছে কি?
Yuva Sathi Scheme: 'যুবসাথী' নিয়ে বড় বার্তা ! নবান্নে প্রশাসনিক বৈঠকে কী জানালেন মুখ্যমন্ত্রী ?
'যুবসাথী' নিয়ে বড় বার্তা ! নবান্নে প্রশাসনিক বৈঠকে কী জানালেন মুখ্যমন্ত্রী ? " কালকের মধ্যেই..."
Bengal SIR: দীর্ঘ ১ ঘণ্টা পর শেষ হল ৬০ লক্ষের নিষ্পত্তি নিয়ে কমিশন-রাজ্যের SIR বৈঠক, কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট ?
দীর্ঘ ১ ঘণ্টা পর শেষ হল ৬০ লক্ষের নিষ্পত্তি নিয়ে কমিশন-রাজ্যের SIR বৈঠক, কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget