এক্সপ্লোর

Tiljala Shootout: তিলজলায় বাবা , ছেলের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১ অভিযুক্ত

Tiljala Shootout: তিন রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর পুলিশকে দেখে জীবোধ সহ পাঁচ ভাই ছাদ টপকে পালান।  পলাতকদের খোঁজে রাতভর তল্লাশি চালায় তিলজলা থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখার অফিসাররা।

হিন্দোল দে, কলকাতা: তিলজলায় বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত রিবোধ রাইকে গ্রেফতার করল পুলিশ। তাঁকে কাচরাপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র, বোমা আর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত জীবোধ রাই ও তার ভাইয়েরা! ঘটনার সময় দুষ্কৃতীদের তরফে  তিন রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর পুলিশকে দেখে জীবোধ সহ পাঁচ ভাই ছাদ টপকে পালান।  পলাতকদের খোঁজে রাতভর তল্লাশি চালায় তিলজলা থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখার অফিসাররা।  আজ ভোরে অভিযুক্তদের একজন, জীবোধের ভাই রিবোধ রাইকে গ্রেফতার করা হয়।  যদিও জীবোধ রাইয়ের খোঁজ এখনও মেলেনি। তাঁকে খুঁজছে পুলিশ।

গতকাল, সাতসকালে তিলজলায় (Tiljala) শ্যুটআউট (Shootout)। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। আহত হয়েছেন আরও ১ জন। ৩ রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্রের কোপ এক স্থানীয় যুবককে (Youth)। গন্ডগোলে আহত হন আরও একজন। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ বচসার জেরে প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। পরে রাজুকে চপারের কোপ মারে দুষ্কৃতীরা।

আহত ব্যক্তিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত হয়েছেন তাঁর বাবাও। অভিযুক্ত পলাতক। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাত জীবোধ ও তার চার ভাই। প্রতিবেশীরা একজোট হয়ে তা বন্ধ করায়, আক্রোশবশত হামলা বলেই অনুমান স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার। হামলার কারণ খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ। 

ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা করে গুলিকাণ্ডে অভিযুক্তদের। ধাওয়া করল পুলিশ। আর সেই ছবিই ধরকা পড়ব ক্যামেরায়। শ্যুটআউটের ঘটনায় সাতসকালে তিলজলায় (Tiljala) এমন দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। 

আরো পড়ুন: গ্রেট ট্রায়ালের এক শতক: মোহনদাস গাঁধী এবং ঔপনিবেশিক রাষ্ট্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget