এক্সপ্লোর

Moyna: ময়নায় বিজেপি নেতা খুনে অভিযুক্তরা ঘুরছে বোমা-বন্দুক নিয়ে! পুলিশকে ঘিরে বিক্ষোভ

Moyna BJP Leader Murder: এর আগে ময়নার বাকচায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় দুই তৃণমূল নেতা-সহ আরও ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

বিটন চক্রবর্তী, ময়না: ময়নার বাকচায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে অভিযুক্তরা প্রকাশ্যে বোমা-বন্দুক নিয়ে ঘুরছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। 

এদিন পুলিশের গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। অভিযুক্তদের  গ্রেফতারির আশ্বাসে বিক্ষোভ ওঠে। বিজেপির অভিযোগ, বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনে অভিযুক্তরা দিনের বেলা বোমা-বন্দুক নিয়ে ঘুরছে। বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।

অন্যদিকে, তৃণমূলের মদতেই অভিযুক্তদের এই বাড়বাড়ন্ত বলে গেরুয়া শিবিরের দাবি। অভিযোগ খতিয়ে দেখতে গতকাল রাতে গ্রামে গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তৃণমূলের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ক্ষমতা ধরে রাখতে মিথ্যা অভিযোগ তুলে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। 

এর আগে ময়নার বাকচায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় দুই তৃণমূল নেতা-সহ আরও ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত শ্যামাপদ মণ্ডল বাকচার ২৩৪ নম্বর বুথের তৃণমূল সভাপতি, মধুসূদন সাউ তৃণমূলের ময়না ব্লক কমিটির সদস্য ও সাগর মণ্ডল স্থানীয় তৃণমূল কর্মী। 

এই তিনজনেরই এফআইআরে নাম ছিল। পুলিশ সূত্রে খবর, বিজেপির বুথ সভাপতিকে খুনের পর হলদিয়ায় গা ঢাকা দিয়েছিলেন তিনজন। গতকাল গভীর রাতে তাঁদের গ্রেফতার করে ময়না থানার পুলিশ। এই নিয়ে ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। 

অন্যদিকে, ময়নায় বিজেপি নেতার মৃত্যুর পর, আদালতের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পায়নি তাঁর পরিবার। কেন গা ছাড়া মনোভাব, প্রশ্ন তুলে, কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফে। 

 

আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget