এক্সপ্লোর

ACP Arrest: চাকরির নামে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার কলকাতা পুলিশের এসিপি

ACP Of Kolkata Police Gets Arrested :চাকরির নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্য। ধৃত পুলিশকর্তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চাকরির নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের (Kolkata Police) এসিপি সোমনাথ ভট্টাচার্য (ACP Somenath Bhattacharya)। ধৃত পুলিশকর্তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। আরও জানা যাচ্ছে, কলকাতা পুরসভার গ্রুপ সি পদে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন অষ্টম ব্যাটালিয়নের এসিপি। তাঁকে গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেট (Barrackpore Police Commissionerate) । পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামেও টাকা তোলার অভিযোগ রয়েছে। 

কী জানা গেল?
প্রতারণার অভিযোগে ২০২১ সালে বরানগর থানায় নালিশ দায়ের হয়েছিল ওই পুলিশকর্তার বিরুদ্ধে। তার পরই গ্রেফতার হন সোমনাথ ভট্টাচার্য। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে, ২ জনের থেকে ৬৬ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। এই নিয়ে ব্যারাকপুর কমিশনারেটে ডেকে ম্যারাথন জেরা করা হয় তাঁকে। তার পরই গ্রেফতার হন কলকাতা পুলিশের ওই এসিপি। কলকাতার গোয়া বাগানের বাসিন্দা শৌর্য সাহা ও হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সঞ্জয় বসুর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন সোমনাথ। শৌর্যর অভিযোগ, তাঁকে পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়া ও তাঁর বোনের কলকাতা পুরসভার গ্রুপ সি পদে চাকরির নামে দু'দফায় প্রায় ৩৬ লক্ষ টাকা নিয়েছিলেন পুলিশকর্তা। পাশাপাশি, সঞ্জয় বসুর স্ত্রীকে আবাসন দফতরে চাকরি পাইয়ে দেওয়া ও তাঁকে পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে ৩০ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় ৬৬ লক্ষ টাকা নেওয়া হয়েছল বলে খবর। শুধু তাই নয়। ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, এমন একাধিক ব্যক্তির থেকেই চাকরি ও পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন সোমনাথ। শুক্রবার তাঁকে ডেকে পাঠানো হয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছেন পুলিশকর্তা। গত শনিবার তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশকর্তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরও যাঁরা টাকা দিয়েছিলেন বলে খবর, তাঁদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। 

প্রেক্ষাপট...
এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। কেন্দ্রীয় এজেন্সি গত বছরই গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তদন্তের সূত্রে একে একে শাসকদলের একাধিক বিধায়ক ও যুব নেতার নামও জড়িয়েছে এই মামলায় যা নিয়ে ঘরে বাইরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে। এবার চাকরি বিক্রির অভিযোগে গ্রেফতার এক পুলিশকর্তা।

আরও পড়ুন:নতুন করে দৈনিক করোনা সংক্রমণ প্রায় ৬ হাজার, সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পার

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget