এক্সপ্লোর

West Midnapore: টাকার বিনিময়ে মিলছে স্ট্রেচার, মেদিনীপুর মেডিক্যাল কলেজে সক্রিয় দালালচক্র

West Midnapore News: কিন্তু সরকারি হাসপাতালের মধ্যে কীভাবে কাজ করছে এমন দালালচক্র? বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Midnapore Medical College) স্ট্রেচার অমিল। রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালের মধ্যে সক্রিয় দালালচক্র। টাকা দিলেই স্ট্রেচার নিয়ে হাজির হয়ে যাচ্ছে তাঁরা। দালালচক্রের বিষয়টি জানা নেই বলে দাবি হাসপাতালের (Hospital) ওয়ার্ড মাস্টারের। ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

হাসপাতালের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীদের নিয়ে যাওয়ার জন্য অমিল স্ট্রেচার! তাই কখনও কোলে করে,  কখনও চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে রোগীদের। এই ছবি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের। যেখানে অভিযোগ উঠেছে দালাল-চক্রের। রোগীর পরিজনদের দাবি, ৫০ বা ১০০ টাকা খরচ করলে, তবেই রোগীকে তুলতে স্ট্রেচার সমেত হাজির হয়ে যাচ্ছে দালালরা।

ওই হাসপাতালের এক রোগীর আত্মীয় নিরাপদ মাহাতো জানিয়েছেন, ''আমার রোগীকে হাসপাতালের ওয়ার্ডে নিয়ে যেতে স্ট্রেচার নিতে হয়েছে। দালাল চক্রকে টাকা দিতে হয়েছে। ৫০ টাকা দিতে হয়েছে।''

কিন্তু সরকারি হাসপাতালের মধ্যে কীভাবে কাজ করছে এমন দালালচক্র? বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার। সেই মেডিক্যাল কলেজের ওয়ার্ড মাস্টার সঞ্জীব গোস্বামী জানিয়েছেন, ''দালালচক্রের বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। বেশ কিছু স্ট্রেচার ভেঙে গেছে। তবে কাজ চালানোর মত স্ট্রেচার রয়েছে। বিভিন্ন রোগীরা ওয়ার্ডে ও অন্যান্য জায়গায় স্ট্রেচার নিয়ে গেলে এমার্জেন্সিতে আর ফেরত পাঠাচ্ছে না। যে কারণে এমার্জেন্সির কাছে স্ট্রেচার পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।''

এবিষয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অরূপ দাস বলছেন, ''রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে দুর্নীতি ছেয়ে গেছে। হাসপাতালে দালাল চক্রের রমরমা। আমি বিশ্বাস করিনা এই বিষয়গুলি ওয়ার্ড মাস্টারের গোচরে নেই। এখান থেকেও একটা বড় কমিশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যায়।''

বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। সেখানকার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজায় হাজরা জানিয়েছেন, ''বিজেপি কি বলল কিছু যায় আসে না। বর্তমান সরকারের আমলে হাসপাতালগুলোর অনেক উন্নয়ন হয়েছে। তবে রুগীর আত্মীয়রা স্ট্রেচার ব্যবহার ঠিক মত না জানার জন্য স্ট্রেচারগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটাবো।''

দ্রুত হাসপাতালের দালালচক্র বন্ধে পদক্ষেপ করুক প্রশাসন, শেষ হোক ভোগান্তির দিন, প্রশাসনের কাছে এমনটাই আবেদন রোগীর পরিজনদের।

আরও পড়ুন: বর্ধমানে রুপোর রথে চেপে আসতেন রানী ? সাড়ে ৩০০ বছরের পুরোনো রাজা রানীর রথের ফের গড়াল চাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Samik Bhattacharya | তোলাবাজি বন্ধে এবার দলীয় বিধায়কদের কড়া বার্তা শমীকের | ABP Ananda LIVE
Waterlogging Problem: দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন পটাশপুর! রাস্তা যেন পরিণত হয়েছে নদীতে
BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget