এক্সপ্লোর

Dev Hiran : 'হিরনের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে', সফরের আগে বিজেপির পোস্টার

Hiran On Dev : হিরণ দেবকে কটাক্ষ করে  মন্তব্য করেন, ' সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব, সাংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে, তার থেকে কাটমানি নেব। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব।'

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : এবার নাম না করে ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ( TMC MP Dev )  নিশানা করলেন হিরণ ( Hiran Chatterjee ) । তুললেন গরু পাচারকাণ্ডে ধৃত এনামূলের সঙ্গে যোগ থাকার চাঞ্চল্যকর অভিযোগ। নাম না করে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দেব বলেন, ' শ্যুটিংয়ে ব্যস্ত আছি। এখন কোনও মন্তব্য করব না।'

Dev Adhikari: ‘এবার সিবিআইয়ের উচিত হিরণকে ডাকা, আমার সম্পর্কে বেশি জানেন’, পাল্টা জানালেন দেব

হিরণের নিশানায় দেব
হিরণ দেবকে কটাক্ষ করে  মন্তব্য করেন, ' সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব, সাংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে, তার থেকে কাটমানি নেব। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব। নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফেন্ডকে নিয়ে কোথায় যাব। মলদ্বীপে ঘুরতে যাব। ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে। '  মঙ্গলবার দেব আসছেন তাঁর কেন্দ্র ঘাটালে। 

সাংসদ হওয়ার পর লোকসভায় প্রথমবার বক্তব্য রাখার সময় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার সওয়াল করেছিলেন দেব। যার লিখিত জবাব দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী ! তারপর, প্রায় আট বছর পার হলেও, মাস্টার প্ল্যানের কাজ একচুলও এগোয়নি!

দেবের ঘাটাল সফরের আগে কটাক্ষ পোস্টার 
এদিকে দেবের ঘাটাল সফরের আগে বিজেপির তরফে পোস্টার পড়ল শহরজুড়ে। তীব্র কটাক্ষ পোস্টারে। সেখানে লেখা হয়েছে, "হিরনের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব"।  সাতসকালে ঘাটাল শহরজুড়ে ছড়ালো এমনই পোস্টার। বিজেপির তরফে পোস্টারগুলো লাগানো হয় ঘাটাল শহরজুড়ে। পোস্টার লাগাতে দেখা যায় খোদ ঘাটালের বিধায়ক শীতল কপাটকে। 

দিনকয়েক আগেই ঘাটালে এক কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে ঘাটালের অভিনেতা সাংসদ দেবকে কড়া ভাষায় তিনি সভা করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে ঘাটালে বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি বৈঠকে যোগ দিতে আসছেন অভিনেতা সাংসদ দেব। দিনভর ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। তারই আগে ঘাটাল শহরজুড়ে এমন পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিন সকালে ঘাটালে দাড়িয়ে ফের একবার ঘাটালের অভিনেতা সাংসদকে নিশানা করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। 

                                                                                                

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget