এক্সপ্লোর

রবিবার মেট্রো চলবে একদম ভোর থেকে, NEET পরীক্ষা-আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সিদ্ধান্ত কর্তৃপক্ষের

ইয়েলো লাইনে নোয়াপা়ড়া থেকে বিমানবন্দরের দিকে ৪টে ১৮ নাগাদ ছাড়বে প্রথম মেট্রো। অন্যদিকে বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে যাওয়ার মেট্রোটি ছাড়বে ৪টে ৪০ মিনিটে

কলকাতা: রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভোর থেকেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী সুবিধার্থে ওইদিন সকালে ব্লু লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটে ভোর ৪টের সময় ছাড়বে প্রথম মেট্রো। 

১৪-১৫ মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো। অন্যদিকে, গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে ৪টের সময় ও সেক্টর ফাইভ থেকে ৪টে ২ মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা। ১০-১৫ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। 

ইয়েলো লাইনে নোয়াপা়ড়া থেকে বিমানবন্দরের দিকে ৪টে ১৮ নাগাদ ছাড়বে প্রথম মেট্রো। অন্যদিকে বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে যাওয়ার মেট্রোটি ছাড়বে ৪টে ৪০ মিনিটে। ১৮-২০ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। ৯টা থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।

রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে শুক্রবার কলকাতা পুরসভার সামনে 'দৌড় সে ধ্যান' কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাইটার্স বিল্ডিংয়ের সামনে যোগাসনেও যোগ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে এদিনই প্রথম মহাকরণের ভিতরে যান তিনি।

অন্যদিকে, আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। কর্মচারীদের শুধু সাধারণ আবেদন করা হয়েছে তারা উপস্থিত থাকতে পারেন। এক্ষেত্রে কেউ উপস্থিত না হলে তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না। কলকাতা হাইকোর্টে জানালেন সরকারি আইনজীবী।বৃহস্পতিবার মুখ্যসচিবের নির্দেশের সম্পর্কে কলকাতা হাইকোর্ট জানতে চায়।

এরপরই ওই নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানে আসা বাধ্যতামূলক নয়। সরকারি আইনজীবী জানান, নোটিসে কোথাও বাধ্যতামূলক বলা হয়নি। বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণে বলেন, এই মামলার কোনও প্রয়োজন ছিল না। মামলা খারিজ করে দেওয়া হয়। 

রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে নবান্ন সভাঘরে ডিজিটাল যোগের ওপর বিশেষ ডাকটিকিট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীও। পাশাপাশি যোগ দিবসের প্রস্তুতি হিসাবে এদিন কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে আয়োজন করা হল যোগাভ্যাসের।                                                                                

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget