এক্সপ্লোর

West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

West Bengal Flood: যেদিকে দু'চোখ যায় শুধু জল আর জল। ডুবে গিয়েছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট। বাড়ি থেকে বেরনোর একমাত্র ভরসা নৌকা।

সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, ঘাটাল: টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল, সবং, খেজুরি-সহ একাধিক জায়গায় নদীর জল বেড়ে ভাসছে গ্রাম, চাষের জমি, রাস্তা। জলবন্দি বহু মানুষ।

যেদিকে দু'চোখ যায় শুধু জল আর জল। ডুবে গিয়েছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট। বাড়ি থেকে বেরনোর একমাত্র ভরসা নৌকা। কেউ কেউ সেটুকুও জোগাড় করতে না পেরে অসহায়! মুখে তোলার দু'টো ভাত কোথা থেকে আসবে, কেউই জানেন না।

এক কোমর জল। ভেলা করে যাচ্ছে লোকজন। সবংয়ের বাসিন্দা অনিল ক্য়ুইলা বলেছেন, 'যাওয়া যাচ্ছে মোটামুটি, এক কোমর, এক ছাতি, এরকম জল।' ঘাটালের বাসিন্দা শিখা শানকি বলছেন, 'জল ঢুকছে, এবার কোথায় যাব, কী করব? খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সার সমস্যা, কোথায় কী করব তার পাত্তা নেই। যেতে গেলে সাঁতরে যেতে হবে হাঁড়ি নিয়ে। নৌকা কোথায় পাব? এখানে নৌকা, ডোঙা নেই।'



ফি বছর বর্ষা এলেই বানভাসি পরিস্থিতি হয় ঘাটালের! পশ্চিম মেদিনীপুরের সবং, হুগলির আরামবাগ-সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। এবারও সেই ছবিটা বদলায়নি। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে জলবন্দি এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।

জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ৭টি ব্লকের ৪১টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'কেলেঘাইয়ের জল, যেটা বিপদসীমার উপরে বইছিল, এখন নিয়ন্ত্রণে আছে। মোট দশটা সাপে কামড়ানোর কেস এসেছে। প্রত্য়েককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। স্বাস্থ্য দফতর ভাল কাজ করেছে।'

ঘাটালে শিলাবতী নদীর উপর ভাসাপোল ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিদিন কয়েক হাজার বাসিন্দা এই সেতু দিয়ে যাতায়াত করেন। টানা বৃষ্টিতে ভাসছে ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকা। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের লাড়ো গ্রামে ভয়াবহ পরিস্থিতি। কারও বাড়িতে এক বুক জল... তো কোথাও রাস্তার উপর কোমর সমান জল...ঘরবাড়ি ছেড়ে কেউ আত্মীয় বাড়িতে চলে গিয়েছেন। কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে!

সবংয়ের লাড়ো গ্রামের এক বাসিন্দা বলছেন, 'এখানে ৩০-৪০টা বাড়ি আছে, সবাই এরকমভাবে ডুবে গিয়েছে। এখন একটু জলটা কমেছে বর্তমানে। কিন্তু আগে যাওয়া আসা অসম্ভব ছিল। আমাদের নৌকা করে যেতে আসতে হতো।' কতটা জল ছিল? ওই বাসিন্দা বলেছেন, 'এক বুক করে।'

লাড়ো গ্রামের বাসিন্দা দুর্গাপদ ক্য়ুইলা বলেছেন, 'এক গলা জল আছে বাড়ির ভিতর। ৮ দিন হয়ে গেল। খাওয়াদাওয়া বলতে শুকনো মুড়ি আর শুকনো খাবার।'

পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও জল-যন্ত্রণার করুণ ছবি। টানা বৃষ্টিতে জল থইথই হেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। চরম নাজেহাল হচ্ছেন রোগী ও রোগীর পরিজনরা। খেজুরির বাসিন্দা অরিন্দম গুড়িয়া বলেছেন, 'পুকুর এবং হাসপাতালের দাওয়া জলে জলমগ্ন। একদম সমান হয়ে গেছে। এখানে রাতে স্টাফ থাকতে পারে না। সাপের উপদ্রব প্রচণ্ড হয়। ব্যাঙ, সাপ, বিভিন্ন কীটপতঙ্গ রোগীর বিছানায় ঘুরে বেড়ায়।'

সময় যায়। এই মানুষগুলোর জল-যন্ত্রণা আর যায় না। কোনওদিন কি তাঁদের ভাগ্য় বদলাবে?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Advertisement

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget