এক্সপ্লোর

Adenovirus Scare : হাসপাতালে হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত, মৃত শিশু, সংখ্যা নিয়ে রিপোর্টে বাড়ল উদ্বেগ

Adino Virus in Kolkata: হাসপাতালের রিপোর্টগুলিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

সন্দীপ সরকার, কলকাতা : উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adino Virus Scare)। বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্য ভবনে পাঠানো রিপোর্টে বাড়ছে উদ্বেগ। জানুয়ারি থেকে কতজন শিশু আক্রান্ত, কতজনের মৃত্যু ? হাসপাতালগুলির রিপোর্টে (Hospital Report) উল্লেখ। আর যে তথ্য উঠে এসেছে, তা বাড়াচ্ছে উদ্বেগ।

রিপোর্টে উদ্বেগজনক তথ্য

'জানুয়ারি থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতা মেডিক্যালে ভর্তি হয় ২৬ জন শিশু, তাদের মধ্যে ১৬ জন অ্যাডিনো ভাইরাস আক্রান্ত, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৭ জনের মৃত্যু, মৃত ৭ শিশুর মধ্যে ৪ জন অ্যাডিনো ভাইরাস আক্রান্ত'। স্বাস্থ্য ভবনে (Swastha Bhavan) পেশ করা কলকাতা মেডিক্যাল কলেজের রিপোর্টে উল্লেখ। বি সি রায় হাসপাতালেও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হওয়া ৫ শিশুর মৃত্যু। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও মৃত্যু হয়েছে ৫ শিশুর।

যে রিপোর্ট সামনে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও। মূলত সর্দি, কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, সর্দি-কাশি হলে হাল্কা ভাবে না নিয়ে, চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এর পাশাপাশি, শিশুদের ভিড়ের মধ্য়ে না নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য দফতরের বার্তা

এর মাঝেই পরিস্থিতি পর্যালোচনায় কয়েকদিন আগেই স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক হয়। জারি হয়েছে একটি গাইডলাইন। শিশুদের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখে, স্বাস্থ্য ভবনে রিপোর্ট দিতে বলা হয়েছে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। সমস্ত হাসপাতালকে শিশুদের জন্য ভেন্টিলেটর (Ventilator) এবং অক্সিজেনের (Oxygen Support) পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, শ্বাসকষ্টের চিকিৎসার জন্য বাড়তি পেডিয়াট্রিক বেডের (Pediatric Bed) বন্দোবস্ত রাখতে হবে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এলে ফেরানো যাবে না কোনও রোগীকে। অপ্রয়োজনে কাউকে কলকাতার হাসপাতালে রেফারও করা যাবে না। যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে রাশ টানার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, অ্যাডিনো ভাইরাস নিয়ে তৈরি হওয়া আতঙ্ক-উদ্বেগের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, প্রতি বছর শীতের শেষে অথবা বসন্তের শুরুতে শ্বাসকষ্টজনিত এই সমস্যা দেখা যায়। এই বছর রোগের বাড়বাড়ন্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য তৈরি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার নগদ ১ কোটি টাকা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget