এক্সপ্লোর

Jhargram News: ধানজমিতে পড়ে দেহ, হাতির মৃত্যু নিয়ে হইচই ঝাড়গ্রামে

Elephant Death: হাতির মৃত্যু ঘিরে হইচই নয়াগ্রামে। আজ সকালে ধানজমিতে তার বিশালাকার নিথর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর জানতে পেরে দ্রুত পৌঁছয় বন দফতরের টিম।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: হাতির (Elephant) মৃত্যু (death) ঘিরে হইচই নয়াগ্রামে (nayagram)। আজ সকালে ধানজমিতে তার বিশালাকার নিথর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা (villagers)। খবর জানতে পেরে দ্রুত পৌঁছয় বন দফতরের (forest department) টিম। চিকিৎসক এসে নমুনা সংগ্রহের পর হাতিটিকে  অন্যত্র পোড়ানোর কথা।

যা ঘটেছে...
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের তিন নম্বর বড়খাঁকড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় পূর্ণবয়স্ক ওই হাতিটির মৃত্যু হয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই গ্রাম পঞ্চায়েতেরই বিড়িবাড়িয়া জঙ্গল লাগোয়া রঘুনাথপুর এলাকায় চাষের জমিতে তার দেহ পড়ে থাকতে দেখে। এরপর তাঁরাই বিষয়টি ফোন করে বন দফতরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতর এর আধিকারিকরা। তবে কী কারণে হাতিটি মারা গিয়েছে, এখনও স্পষ্ট নয়। প্রথমে তার দেহের ময়নাতদন্ত করা হবে, তার পরই কী কারণে মৃত্যু তা জানা যাবে বলে বন দফতরের আধিকারিকরা জানান। এদিন হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। প্রসঙ্গত, জঙ্গলমহলে হাতির তাণ্ডবে ফসল, ঘরবাড়ির ক্ষতি নতুন নয়। এই মুহূর্তেও নয়াগ্রামে প্রায় ৩০ টা হাতির একটি দল আছে। ক্ষেত্রবিশেষে প্রাণহানির ঘটনাও ঘটে। তা সত্ত্বেও সেখানকার মানুষ হাতিকে দেবতা হিসেবে পুজো করে। স্বাভাবিক ভাবেই এদিন ওই মৃত্যুর খবরে শোরগোল পড়ে গিয়েছে নয়াগ্রাম ব্লকের বিড়িবাড়িয়া জঙ্গল সংলগ্ন রঘুনাথপুর এলাকায়। 

আগেও মৃত্যু...
গত মার্চেই ঝাড়গ্রামের নয়াগ্ৰামের কৃষি জমি লাগোয়া এলাকায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছিল। জানা যায়, সকালে নয়াগ্ৰামের মলম ৪ নম্বর অঞ্চলের কপ্তিভোল গ্রামের কৃষি জমি লাগোয়া জায়গায় একটি পূর্ণ বয়স্ক দাঁতালের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনার খবর বন দফতরে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বন দফতরের কর্মীরা এসে হাতিটিকে উদ্ধার করার জন্য তোড়জোড় করেন। তবে সে বারও হাতিটির মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিক ভাবে কিছু জানতে পারেননি বন দফতরের কর্মীরা। তাঁদের কথায়, দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাশে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সুনির্দিষ্ট করে বলা যাবে না। তবে নয়াগ্ৰাম তথা জঙ্গলমহল হাতি মৃত্যুর ঘটনায় বন দফতরের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কারণ জঙ্গলমহল দিনের পর দিন হাতির উপদ্রব থাকা সত্ত্বেও কি বন কর্মীরা হাতির স্বাস্থ্য এবং গতিবিধি নিয়ে ঠিকঠাক খোঁজ খবর নিচ্ছেন না? প্রশ্ন উঠতে শুরু করে। এদিনের পরও সেই একই জিজ্ঞাসা স্থানীয়দের। 

আরও পড়ুন:উৎসবের মরসুমে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়্যান্টের লালচোখ, খেয়াল রাখুন এই দিকে

 

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget