এক্সপ্লোর

Adult Picture On TMC Social Media : রাজ্যের মন্ত্রীর ছবি দেওয়া তৃণমূলের ফেসবুক পেজ ভরা অশ্লীল ছবি !

Adult Picture posted on youth TMC FB Page: রাজ্যের মন্ত্রীর ছবি দেখে যাঁরাই ওই পেজে ঢুকেছেন তাঁরাই চমকে উঠেছেন।

করুণাময় সিংহ, মালদা : তৃণমূল ( TMC ) কংগ্রেসের এক ফেসবুক পেজ ভরে গিয়েছে অশ্লীল ছবিতে। আর সেই ফেসবুক পেজের প্রোফাইল ছবিতে মুখ ব্যবহার করা হয়েছে তৃণমূলেরই এক মহিলা মন্ত্রীর (  Cabinet Minister of State for Irrigation and Waterways, North Bengal Development  )।  এই ঘটনা নিয়ে শুক্রবার থেকেই শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলায় ( Malda ) ।  মোথাবাড়ির তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ( Sabina Yeasmin  ) ছবি দেখে যাঁরাই ওই পেজে ঢুকেছেন তাঁরাই চমকে উঠেছেন। চক্ষু চড়কগাছ হয়েছে এমন অশালীন ছবি দেখে। 

অশালীন ছবি ও সেই সংক্রান্ত পোস্টে ভরা তৃণমূল যুব কংগ্রেসের ওই ফেসবুক পেজ  ! স্বাভাবিক ভাবেই বোঝা গিয়েছে পেজটি হ্যাক হয়েছে। ফেসবুক পেজটি রয়েছে ‘মোথাবাড়ি তৃণমূল যুব কংগ্রেস’ নামে। এই ফেসবুক পেজ থেকে শুক্রবার এবং শনিবার এমন একাধিক পোস্ট করা হয়।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মোথাবাড়ি এলাকায়। কে বা কারা এই কাজ করল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের পালা।  ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন কালিয়াচকের ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান । কালিয়াচক থানায় দায়ের হয়েছে অভিযোগ । 

দলের ফেসবুক পেজে আপত্তিকর পোস্টের নেপথ্যে বিরোধীদের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ' রাজনৈতিক লড়াই লড়তে না পেরে...আমরা যেটা মনে করছি এটা বিরোধীদের চক্রান্ত। বিশেষ করে বিজেপি এইগুলো করছে। তারা অপব্যবহার করছে ফেসবুককে'। অন্যদিকে মালদা দক্ষিণের  বিজেপির  সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি মন্ত্রীর অভিযোগ উড়িয়ে বলেন, 'যেখানে মন্ত্রীর ছবি দেওয়া আছে, সেই পেজটা তৃণমূল যুব কংগ্রেসই চালায়। অন্য কারও কাছে বা অন্য কোনও মানুষের কাছে এর লগ ইন নেই। যারা করেছে তাঁরা তাঁর পার্টির মধ্যেই আছে। এটা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব।' 

যে প্রোফাইল থেকে এই আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়েছে বলে অভিযোগ, সেই প্রোফাইলের ফলোয়ার সংখ্যা ৫ হাজার ৭০০, প্রোফাইল ব্যবহারকারী মালদা কলেজে পড়াশোনা করেছেন বলেও দাবি করা হয়েছে। সব মিলিয়ে এই নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতর।                                 

আরও পড়ুন:শীতে ঠোঁট ফাটার সমস্য়ায় জেরবার? ঘরোয়া টোটকাতেই সমস্য়ার সমাধান 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Bankura News: ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget