এক্সপ্লোর

Afghanistan : 'সবাই দেশ ছাড়লে কার উপর অত্যাচার করবে তালিবান, তাই চালায় গোলাগুলি', বললেন সদ্য কাবুল ফেরত সুপ্রিয়

চোখেমুখে এখনও স্পষ্ট আতঙ্ক। আর কোনওদিন আফগানিস্তানে যাবেন না, সাফ জানিয়েছেন ন্যাটোর সেনা ছাউনিতে কাজ করে আসা বাঙালি যুবক

পার্থপ্রতিম ঘোষ, নদিয়া : কাবুল যখন জ্বলছে, তখন একে একে  আফগানিস্তান থেকে জীবন হাতে করে বাড়ি ফিরছেন বাংলার ছেলে-মেয়েরা। কাজের সূত্রে, রোজগারের তাগিদে কেউ আফগানিস্তানে কাটিয়েছেন ২ বছর , কেউ ৪ বছর। গোলাগুলির শব্দ কানে এসেছে, কিন্তু হঠাত্ করে যে চেনা পরিবেশটা রাতারাতি ত্রাসের রাজত্ব হয়ে উঠবে ভাবেননি কেউই। তাঁদের কথায় বড় টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের মাটিতে পা রাখতে চেয়েছেন এঁরা। অনেকে এখনও আটকে আতঙ্কের আফগানিস্তানে। 
মৃত্যুপুরী আফগানিস্তান থেকে নদিয়ার তাহেরপুরের বাড়িতে ফিরেছেন সুপ্রিয় ধর। কাবুলে ন্যাটোর সেনা ছাউনিতে শেফের কাজ করতেন বাঙালি যুবক। কাবুল থেকে দোহা হয়ে দেশে ফিরেছেন সুপ্রিয় ধর। গতকাল তিনি পৌঁছন তাহেরপুরের বাড়িতে। তাঁর চোখেমুখে এখনও স্পষ্ট আতঙ্ক। আর কোনওদিন আফগানিস্তানে যাবেন না, সাফ জানিয়েছেন ন্যাটোর সেনা ছাউনিতে কাজ করে আসা বাঙালি যুবক।
মার্কিন সেনা ছাউনিতে কাজ। আঁটোসাঁটো নিরাপত্তা। মাসের শেষে ভাল বেতন। এভাবেই কেটেছে তাঁর সাড়ে ৪ বছর । তালিবান আসার আগেও যে পরিবেশ খুব শান্ত তা নয়। কানে আসত গোলাগুলির শব্দ। কিন্তু ন্যাটোর ছাউনিতে কোনওদিনই নিজেদের অসুরক্ষিত মনে হয়নি সুপ্রিয়র। তবে ১০ অগাস্টের পর থেকে বদল গেল চিত্রটা। কাবুলে ঢুকে পড়ল তালিবান। ছড়াল সস্ত্রাস । আতঙ্ক গ্রাস করল চারিদিক।  হামিদ কারজাই এয়ারপোর্টে ক্যাম্পে থাকতেন তাঁরা। চোখের সামনে দেখেছেন ফ্লাইট ধরার জন্য হুড়োহুড়ি। সুপ্রিয়র কথায়, ঠিক যেন বাসের পিছনে দৌড়। দেখেছেন বিমান থেকে ছিটকে পড়া মানুষগুলোকে। তারপর আরও বেশি করে আতঙ্ক চেপে বসে মাথায়। দেখেছেন, মা ছাড়া  দেড় বছরের ছোট্ট শিশুর কান্না। সেই বাচ্চাটিকে মার্কিন সেনা রক্ষা করে, জল-খাবার দেয়।
সুপ্রিয় দেখেছেন, এয়ারপোর্টেও তালিবান পতাকা নিয়ে ঘুরে বেড়াতে। একের পর এক গুলি চালাচ্ছে জঙ্গিরা। কিন্তু কেন? ত্রাসের রাজত্ব থেকে সদ্য দেশে ফেরা যুবকের দাবি, সবাই দেশ ছেড়ে গেলে কার উপর শাসন চালাবে তালিবান, এই ভেবেই ওরা চালাত গুলি। বললেন, প্রাণে বাঁচতে মানুষ হুড়মুড়িয়ে ন্যাটো ক্যাম্পেও ঢুকে পড়ার চেষ্টা করে। প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন ন্যাটোও গুলি চালায়। 
এই ভয়ের পরিবেশ থেকে অবশেষে বেরিয়ে আসতে পারেন তিনি। কাতার হয়ে আপাতত তিনি ফিরেছেন নিজের ভিটে নদিয়ায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget