এক্সপ্লোর

NIA: ২ মাস পর মোমিনপুরকাণ্ডে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ

তার ২ মাস পর ৪০০ পাতার চার্জশিট পেশ করল তারা। এনআইএ সূত্রে খবর, চার্জশিটে ৭০ জন সাক্ষীর বয়ান রয়েছে

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: তদন্ত শুরুর ২ মাস পরে মোমিনপুরকাণ্ডে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ (NIA)। কোনও ভূমিকা না মেলায় কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার ২০জনকে চার্জশিটে ছাড় দেওয়া হয়েছে বলে এনআইএ (NIA) সূত্রে খবর। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় চার্জশিট। 

মোমিনপুরকাণ্ডে নগর দায়রা আদালতে চার্জশিট জমা দিল এনআইএ। একটি মামলায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ২০ জনকে ছাড় দেওয়া হল এনআইএ'র চার্জশিটে।  ৮ অক্টোবর রাত থেকে মোমিনপুর এলাকায় সংঘর্ষ শুরু হয়। তদন্তে নেমে কলকাতা পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। ঘটনায় তদন্তভার NIA নেবে কি না, তা কেন্দ্রের উপরেই ছেড়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। এর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার নেয় NIA। 

২ মাস পর ৪০০ পাতার চার্জশিট: তার ২ মাস পর ৪০০ পাতার চার্জশিট পেশ করল তারা। এনআইএ সূত্রে খবর, চার্জশিটে ৭০ জন সাক্ষীর বয়ান রয়েছে। ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এরমধ্যে ৮ জন গ্রেফতার হয়েছে এবং ৬ জন পলাতক।

মোমিনপুরকাণ্ডের একটি মামলায় কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার হওয়া ২০ জনের নাম, এনআইএ-র চার্জশিটে বাদ দেওয়া হয়েছে। মোমিনপুরকাণ্ডে ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র গন্ডগোল পাকানো সরকারি কর্মীদের কাজে বাধা এবং বিস্ফোরক আইনের ধারা দেওয়া হয়েছে। 

সপ্তাহের শুরুতেই মোমিনপুরকাণ্ডের তদন্তে বুধবার ১৭টি জায়গায় তল্লাশি চালাল এনআইএ। তল্লাশিতে প্রায় ৩৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযানের সময় গাড়ি আটকে বিক্ষোভও দেখান স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

মোমিনকাণ্ডের এআইএ তদন্তে এবার উদ্ধার হল প্রচুর নগদ টাকা। মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় অক্টোবর মাসে মামলা রুজু করেছিল পুলিশ। পরে সেই ঘটনার তদন্তভার নেয় এআইএ। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। বুধবার মোমিনপুরকাণ্ডের তদন্তে একযোগে ১৭টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। 

তল্লাশি অভিযানে উদ্ধার হয় প্রায় ৩৩ লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, বুধবারের তল্লাশি অভিযানের সময় একটি বাড়িতে তালা ভেঙে ঢোকেন এনআইএ অফিসাররা। এনআইএ-র গাড়ি ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। পরে একবালপুর থানা ও ওয়াটগঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং এনআইএ-র গাড়ি সেখান থেকে বার করে নিয়ে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget