এক্সপ্লোর

Durgapur: অবশেষে স্বস্তি, ৭ দিন পর এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের আন্দোলন প্রত্যাহার

SBSTC News: কাল থেকে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আশ্বাস পরিবহণমন্ত্রীর। পুজোর মধ্যে বেনজির সঙ্কট, দক্ষিণবঙ্গ জুড়ে সরকারি বাসের আকাল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ৭দিন ভুগিয়ে অবশেষে এসবিএসটিসির (SBSTC) আন্দোলন প্রত্যাহার। উৎসবের মরসুমে চরম হয়রানির পরে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার। পুজোর পরে বৈঠকের আশ্বাস পরিবহণমন্ত্রীর, দাবি আন্দোলনকারীদের। কাল থেকে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আশ্বাস পরিবহণমন্ত্রীর। পুজোর মধ্যে বেনজির সঙ্কট, দক্ষিণবঙ্গ জুড়ে সরকারি বাসের আকাল। মন্ত্রীর আশ্বাসই সার, উৎসবের মরসুমে যাত্রীদের চূড়ান্ত হয়রানি। সরকারি বাসের আকাল, ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের অসহনীয় অপেক্ষা। এসবিএসটিসির ডিপোয় সার দিয়ে দাঁড়িয়ে বাস, দীর্ঘ অপেক্ষায় যাত্রীরা। ৭দিন পার, আর কবে সমস্যার সমাধান? সরকারের শুধুই আশ্বাস ছিল। সিউড়ি-রামপুরহাটের সরকারি ডিপো থেকে বেরোল না একটিও বাস!


দুর্গাপুরে SBSTC-র ডিপোয় সার সার বাস দাঁড়িয়ে। স্থায়ী কর্মীদের দিয়ে কলকাতাগামী কয়েকটি বাস চালানো হলেও, তা পর্যাপ্ত নয়। ফলে বহু মানুষ আটকে পড়েছেন। হয়রানির ছবি বীরভূমেও। সপ্তাহ পার। আজও সিউড়ি ও রামপুরহাটে সরকারি ডিপো থেকে কোনও বাস ছাড়েনি। সিউড়ি থেকে প্রতিদিন ২২টি রুট বাস চলাচল করত। ফলে চরম দুর্ভোগে যাত্রীরা। অন্যদিকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কয়েকটি বাস চললেও, তাতে ঠাসা ভিড়। প্রসঙ্গত, মহালায় পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত। এই নিয়ে দুর্ভোগের সপ্তাহ পেরোল। বেশ কিছু জেলায় সরকারি বাস পরিষেবা কার্যত বন্ধের মুখে। যাত্রীদের ভোগান্তি চরমে। বীরভূমের রামপুরহাট ও সিউড়ি, দুটি ডিপো থেকেই বন্ধ বাস চলাচল। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, পুজোর মুখে কেন দিনের পর দিন বাস চলাচল বন্ধ। যাত্রীরা জানাচ্ছেন, ব্যবসার কাজে হোক বা পুজোর সময় বাড়ি ফেরা, লাগাতার বাস বন্ধের জেরে চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা।পুরুলিয়ার সরকারি বাস ডিপোতেও অচলাবস্থা।  বেরোয়নি বাস। অনেক যাত্রীকে বাস ডিপোতে এসে ফিরতে হয়েছে। সমকাজে সমবেতন, মাসে ২৬ দিন কাজ, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে নেমেছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা।

ইতিমধ্যেই বড় ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদিও পরিবহণমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও কর্মবিরতি  চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী বাস কর্মীরা। গতকাল দিঘা ডিপোর কর্মীরা জানিয়েছেন, মন্ত্রী তাঁদের ফোন করে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। এই সরকার পরিবহণ কর্মীদের টাকা দিতে পারবে না।মূলত  কর্মবিরতির ফলে চরমে যাত্রী ভোগান্তি।

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget