এক্সপ্লোর

Mid Day Meal: আবাস যোজনার পর এবার স্কুলশিক্ষা, মিড মে মিল পর্যালোচনায় আসছে এবার কেন্দ্রীয় দল

WB Awas Yojana: রাজ্যে মিড ডে মিল পর্যালোচনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী। 'কেন্দ্রীয় প্রকল্পকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাজ্য সরকার।

কলকাতা: আবাস যোজনার (Awas Yojana) পর এবার স্কুলশিক্ষা, মিড মে মিল (Mid Day Meal) পর্যালোচনায় আসছে এবার কেন্দ্রীয় দল (Central Team)। সূত্রের খবর, জানুয়ারিতেই রাজ্যের সঙ্গে বৈঠক রয়েছে। জানা গিয়েছে, কীভাবে কাজ করছে মিড মে মিল প্রকল্প? সেই বিষয়টি পর্যালোচনা করতেই আসছেন কেন্দ্রের আধিকারিকরা। পুষ্টি বিশারদ, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক হবে বলে খবর। সরেজমিনে পরিদর্শন করবেন প্রতিনিধি দল। এমনটাই রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র, খবর সূত্রের।                                                                     

এদিকে, রাজ্যে মিড ডে মিল পর্যালোচনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী। 'কেন্দ্রীয় প্রকল্পকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাজ্য সরকার। এবার পুরো বিষয়টি প্রকাশ্যে আনার সময় হয়েছে', এদিন এমনই ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তোপ দেগেছেন দিলীপও। 'গরিব মানুষের টাকা এরা লুঠ করেছে। সমস্ত কেন্দ্রের টাকা। তাই কেন্দ্রের উচিত পাই-পয়সার হিসেব নেওয়া। এদের জেলে ঢোকানো উচিত'। মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দল পাঠানো প্রসঙ্গে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।                                                                          

আরও পড়ুন, মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে সপাটে চড়, দিদির দূত কর্মসূচিতে ধুন্ধুমার

যদিও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, এতদিন কেন্দ্রীয় সরকারের হুঁশ ছিল না। এখন মানুষ জেগেছে। রাস্তা-ঘাটে প্রতিবাদ হচ্ছে। তাই টিম পাঠানো হচ্ছে। তবে কেন্দ্রের তরফে বলা হয়েছে, শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে রাজ্যে দল পাঠাচ্ছে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

কিছুদিন আগেই মিড ডে মিল- এর খাবারে পাওয়া গিয়েছিল সাপ, টিকটিকি, মরা ইঁদুর। কদিন আগেই, রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছে, মিড ডে মিলের মেনুতে এবার থেকে থাকবে মুরগির মাংস। এই পরিস্থিতিতে, পূর্ব মেদিনীপুরে অভিযোগ উঠল, বাড়িতে আনা মিড ডে মিলের খিচুড়িতে, টিকটিকি পাওয়া গেছে! এদিকে, ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পাওয়ার ঘটনায়, স্কুলে যান জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।                                       


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget