এক্সপ্লোর

Kanyashree Scam: ট্যাব দুর্নীতির পর এবার সামনে কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ

Kanyashree: মানিকচকের এনায়েতপুর উচ্চ-বিদ্যালয়ে একাধিক ছাত্রীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অভিযোগ। অভিযোগ, মোট ৪২ জন ছাত্রীর অ্যাকাউন্টে ধরা পড়েছে জালিয়াতি।

Kanyashree Scam: ট্যাব দুর্নীতির পর এবার সামনে এলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে দুর্নীতির অভিযোগ। মানিকচকের এনায়েতপুর উচ্চ-বিদ্যালয়ে একাধিক ছাত্রীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অভিযোগ। অভিযোগ, মোট ৪২ জন ছাত্রীর অ্যাকাউন্টে ধরা পড়েছে জালিয়াতি। ভুয়ো অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করার অভিযোগ। দুর্নীতিতে অভিযুক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। ছাত্রীদের নিয়ে মানিকচক থানার দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সমস্ত অভিযোগ ভিত্তিহীন, দাবি সহকারী প্রধান শিক্ষকের। 

এক অভিযোগকারী জানিয়েছেন, ২৫ হাজার টাকা পাওয়ার কথা ছিল। প্রধান শিক্ষকের সই না থাকলে ওই টাকা তোলা যায় না। প্রধান শিক্ষকের স্ত্রী শাসক দলের প্রধান, সেকথাও জানিয়েছেন ওই অভিযোগকারী। প্রসঙ্গত উল্লেখ্য, যে সময় এই জালিয়াতি হয়েছে তখন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার। তাঁর বিরুদ্ধেই উঠছে ভুরিভুরি অভিযোগ। 

বর্তমানে মানিকচকের এই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ বাদিউজ জামান। তাঁর অভিযোগ, তিনি এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার আগে সুনন্দ মজুমদারই ছিলেন দায়িত্বে (টিআইসি)। তবে তিনি আসার পর এখন সুনন্দবাবু সহকারী প্রধান শিক্ষকের পদে আসীন রয়েছেন। ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচারের পদে দায়িত্বে ছিলেন। এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে ছাত্রীদের যে কে২ ফর্ম আপলোড করা হয়েছে সেখানে প্রধান শিক্ষক হিসেবে সাক্ষর করেছেন সুনন্দ মজুমদারই। অতএব এই যে জালিয়াতি হয়েছে, এত ছাত্রীর টাকা বেহাত হয়ে গিয়েছে, এর দায় সুনন্দবাবুরই, এমনই অভিযোগ মানিকচকের এনায়েতপুর উচ্চ-বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মহম্মদ বাদিউজ জামানের। 

অন্যদিকে সুনন্দ মজুমদার উল্টে তোপ দেগেছেন বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধেই। সুনন্দবাবুর কথায় মানিকচকের এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আগেও অনেকবার সংবাদ শিরোনামে এসেছেন। তিনি কেমন মানুষ এলাকার লোক জানে। এই গোটা বিষয়ে যে তাঁর ইন্ধন নেই, ভুয়ো সিল তৈরি করে, সই জাল করে তিনিই যে সবটা করেননি তা কে জানে। এছাড়াও সুনন্দ মজুমদার জানিয়েছেন, এর আগে সাইকেল চুরি, হস্টেলে চুরি এসব নিয়ে মহম্মদ বাদিউজ জামানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি। হাতাহাতিও হয় একপ্রস্থ। সেই থেকেই দু'জনের মধ্যে রেষারেষি। আর তার জেরেই মহম্মদ বাদিউজ জামান, মানিকচকের এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, আগের প্রধান শিক্ষককে ফাঁসিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন সুনন্দবাবু। 

সেরা শিরোনাম

TMC News: কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
Kunal Ghosh: মনোনয়ন নিয়ে 'দোলাচল', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডিলিটের পরেও 'বক্তব্যে অনড়' কুণাল ঘোষ
মনোনয়ন নিয়ে 'দোলাচল', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডিলিটের পরেও 'বক্তব্যে অনড়' কুণাল ঘোষ
TMC News: ‘মমতা শেষ, আর ফিরবেন না, জোড়াফুল গিয়েছে, চুপসে যাবে ফুটবলও’, বললেন হিমন্ত বিশ্ব শর্মা
‘মমতা শেষ, আর ফিরবেন না, জোড়াফুল গিয়েছে, চুপসে যাবে ফুটবলও’, বললেন হিমন্ত বিশ্ব শর্মা

ভিডিও

Nandigram Bye Election | জোড়াফুল হারিয়ে কংগ্রেসের হাত ধরে ভেসে থাকতে মরিয়া মমতা?
Sumit Roy | জমি জালিয়াতি মামলায় সুমিতকে CID হেফাজত, জেরায় চাঞ্চল্যকর দাবি!
West Bengal Bye Election | উপনির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে প্রতীক বদলের বহর
Rejinagar Bye Election | সকালে 'না', বেলায় 'হ্যাঁ'! রেজিনগরে উপনির্বাচনের আগে এ কী কাণ্ড?
BJP Government in Bengal | বিধায়কের নাম করে কেউ তোলাবাজি করতে এলে পেটানোর নিদান!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget