এক্সপ্লোর

Coochbehar News: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী প্রশাসন, দুটি স্কুলের উন্নয়নে টাকা বরাদ্দ কোচবিহারে

Coochbehar: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী কোচবিহারের জেনকিন্স স্কুল ও চকচকা হাইস্কুলের জন্য প্রায় ৮০ লক্ষ টাকা বরাদ্দ করল জেলা প্রশাসন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Coochbehar) দুটি স্কুলের উন্নয়নের জন্য পড়ুয়াদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। সেই প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হল জেলা প্রশাসন। বুধবার ওই দুটি স্কুলের জন্য টাকা বরাদ্দ করল তারা। আজ কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ওই দুটি স্কুলের শিক্ষকদের সঙ্গে এই বিষয়ে কথাও বলেন।

আরও পড়ুন: Chinsurah News: বাচ্চাদের সামনেই স্ত্রীকে খুন! সেই বাচ্চার সাক্ষীতেই 'ফাঁসি বা যাবজ্জীবনের' দোরগোড়ায় ব্যক্তি

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন কোচবিহারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরেরদিন ১৮ জুন সকালে সার্কিট হাউস থেকে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় রাস্তায় জেনকিন্স স্কুলের ছাত্ররা মুখ্যমন্ত্রীর কাছে তাদের স্কুলের দুরবস্থার কথা তুলে ধরেন। পরে ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনন্ত মহারাজের বাড়িতে যাচ্ছিলেন তখন চকচকা এলাকায় চকচকা হাইস্কুলের ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীকে স্কুলের উন্নয়নের জন্য অনুরোধ। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে কোচবিহারের জেলাশাসক স্কুল দুটি পরিদর্শন করেন। 

আজ এই স্কুল দুটির উন্নয়নের জন্য প্রায় ৮০ লক্ষ টাকা বরাদ্দ করল জেলা প্রশাসন। এর মধ্যে চকচকা হাইস্কুলের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা ও জেনকিন্স স্কুলের জন্য প্রায় ২৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকার মাধ্যমে স্কুল দুটির পরিকাঠামোগত উন্নয়ন করা হবে।

আরও পড়ুন: Viral Video: বাস্তবের গরু উঠল টিনের চালে ! দুর্গাপুরে, ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়

এপ্রসঙ্গে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, বরাদ্দ টাকায় চকচকা হাইস্কুলের খেলার মাঠ এবং কিছু ক্লাসঘর তৈরি করা হবে। অন্যদিকে শতাব্দী প্রাচীন জেনকিন্স স্কুলে হেরিটেজের অর্থে উন্নয়নের কাজ হবে। এছাড়া আরও ২৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ওই স্কুলের ক্লাস ঘরগুলির সংস্কারের জন্য।  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরেই জেলাশাসক ও পুলিশ সুপার জেনকিন্স ও চকচকা হাইস্কুল পরিদর্শন করে এসেছিলেন। তারপর থেকে দিন গুণছিল ওই দুটি স্কুলের পড়ুয়ারা। বুধবার তাদের প্রতীক্ষার অবসান হল মনে করা হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bankura Murder Case: পিটিয়ে খুনে তৃণমূল নেতা সহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড বাঁকুড়ায়

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget