এক্সপ্লোর

Chinsurah News: বাচ্চাদের সামনেই স্ত্রীকে খুন! সেই বাচ্চার সাক্ষীতেই 'ফাঁসি বা যাবজ্জীবনের' দোরগোড়ায় ব্যক্তি

Dhaniakhali Murder: নাবালক ছেলে ও মেয়ের সামনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করেছিল ধনিয়াখালির এক ব্যক্তি। সেই মামলায় নাবালক ছেলের গোপন জবানবন্দির ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করল চুঁচড়া আদালত।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: নাবালক ছেলের সাক্ষীর ভিত্তিতে স্ত্রীকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হল এক ব্যক্তি। বুধবার তাকে দোষী সাব্যস্ত করেছে চুঁচুড়া জেলা আদালত (Chinsurah News)। আগামীকাল বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হবে। দোষী সাব্যস্ত ওই ব্যক্তি হল হুগলি জেলার ধনিয়াখালি থানার অন্তর্গত জামাইবাটি কাপগাছি গ্রামের বাসিন্দা শেখ নাজিবুল (Dhaniakhali Murder)।

 চুঁচুড়া জেলা আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ২০০৬ সালের বৈশাখ মাসে নাজিবুলের সঙ্গে বিয়ে হয় ধনিয়াখালি চক-সুলতান গ্রামের সাবিনা বেগমের। পরে তাদের দুটি সন্তান একটি করে ছেলে ও মেয়ে হয়। বিয়ের কয়েক বছর পরে স্থানীয় এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে নাজিবুল। এই নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। ২০১৫ সালের ২৫ অগাস্ট অশান্তি চরমে ওঠে। তখন বড় ছেলে শেখ সাহিলের বয়স ৬ বছর ও মেয়ের বয়স মাত্র ২ বছর। ওই রাতেই বালিশ চাপা দিয়ে সাবিনা বেগমকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে নাজিবুল। বিষয়টি দেখতে পেয়ে ছেলে ও মেয়ে দুজনেই বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।  শ্বাসরোধ করে সাবিনাকে খুন করে নাজিবুল। 

এরপর সাবিনার বাবা মতিহার রহমানের অভিযোগের ভিত্তিতে ওইদিনই নাজিবুলকে গ্রেপ্তার করে ধনিয়াখালি থানার পুলিশ। শুরু হয় তদন্ত। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর তদন্ত শেষ করে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮/এ, ৩০২ ও ২০১ নম্বর ধারায় চার্জশিট পেশ করে পুলিশ। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া। ২০২২ সালের ২ এপ্রিল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেয় সাহিল, তখন তার বয়স ছিল ১৩ বছর। এই মামলায় মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 

শঙ্করবাবু আরও জানিয়েছেন, এই মামলায় বিশেষ উল্লেখ্য বিষয় হল আদালতে এসে সাবিনা বেগমের ১৩ বছরের ছেলে সাহিল ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়। বুধবার হুগলি জেলা আদালতের তৃতীয় অ্যাডিশনাল সেশন জজ কৌস্তব মুখোপাধ্যায় শেক নাজিবুলকে দোষী সাব্যস্ত করেন। শঙ্করবাবু দাবি করেছেন, এই খুনের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজা অবশ্যম্ভাবী।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bankura Murder Case: পিটিয়ে খুনের ঘটনায় তৃণমূল নেতা সহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget