এক্সপ্লোর

Tiger Terror: সবে ফিরেছে জিনাত, ফের বাঘের আতঙ্ক বঙ্গে, ঝাড়খণ্ড সীমানাতেও মিলল পায়ের ছাপ

Tiger Terror: মৈপীঠ কোস্টাল থানার শ্রীকান্ত পল্লিতে বাঘের ভয়। বাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখার দাবি গ্রামবাসীদের। অন্যদিকে ঝাড়খণ্ডের বালিডি জঙ্গল-সহ ১০টি গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়েছে।

ওড়িশার সিমলিপাল থেকে পশ্চিমবঙ্গে এসেছিল বাঘিনী জিনাত। পাঁচ জেলায় ঘুরে বেরিয়েছিল সে। তাকে ধরতে রীতিমতো কালঘাম ছুটেছিল বন দফতরের কর্মীদের। অবশেষে ধরা সম্ভব হয়েছিল জিনাতকে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ফেরত পাঠানো হয়েছে ওড়িশায়। জিনাতের আতঙ্কের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ফের মৈপীঠে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। মৈপীঠ কোস্টাল থানার শ্রীকান্ত পল্লিতে বাঘের ভয়। বাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখার দাবি গ্রামবাসীদের। ঘটনাস্থলে গিয়ে সবটা খতিয়ে দেখা শুরু করেছে বন দফতর এবং পুলিশ। 

অন্যদিকে ঝাড়খণ্ডের বালিডি জঙ্গল-সহ ১০টি গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। বাঁকুড়া-পুরুলিয়া সীমান্তে ঝাড়খণ্ডের বালিডি এলাকার জঙ্গল সংলগ্ন আশপাশের গ্রামে আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন বাসিন্দারা। বালিডির জঙ্গলে মিলেছে বাঘের পায়ের ছাপ। বন দফতরের তরফে ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বাঘমুণ্ডি ও বলরামপুর ব্লকের গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বন দফতরের তরফে। ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমানা এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। তবে বাঘের অবস্থান এখনও জানা যায়নি। বাঘের অবস্থান বুঝতে জঙ্গলে লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। 

একই সঙ্গে দু'জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা দেওয়ায় বেশ উদ্বিগ্ন স্থানীয়রা। ক'টি বাঘ কিংবা বাঘিনী এসেছে তা স্পষ্ট নয়। আদৌ ওগুলি বাঘেরই পায়ের ছাপ কিনা সেটাও খতিয়ে দেখছেন বন দফতরের কর্মীরা। মৈপীঠ এবং বালিডি, দুই এলাকাতেই বন দফতরের তরফে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাঘের গতিবিধি নখদর্পণে রাখতে তৎপর বন দফতরের কর্মীরাও। এখন শুধুই সঠিক সময়ের অপেক্ষা। এখনও পর্যন্ত কোনও বিপজ্জনক খবর প্রকাশ্যে আসেনি। বাঘের আক্রমণে হতাহতেরও কোনও খবর নেই এখনও পর্যন্ত। 

ওড়িশার সিমলিপাল থেকে পালিয়ে এসেছিল দু'টি বাঘ। প্রথমে একটি বাঘের হদিশ মিললেও বনকর্মীদের নাকানিচোবানি খাইয়েছিল জিনাত। রেডিও কলারে তার অবস্থান জানা গেলেও, দীর্ঘদিন ফাঁদে পা দেয়নি সে। এমনকি এড়িয়ে চলেছিল বন দফতরের দেওয়া টোপের খাবার। তবে শেষ পর্যন্ত বাগে আসে বাঘিনী জিনাত। চারটি ঘুম পাড়ানি গুলি লেগেছিল তাকে ধরতে। তবে কোনও ক্ষতি হয়নি বাঘিনীর। একটু সুস্থ হতেই তাকে কলকাতা থেকে পাঠানো হয়েছে ওড়িশায়। 

আরও পড়ুন- সীমান্তবর্তী এলাকায় 'হোল্ড' বাড়ানোর নির্দেশ, ধৃত ABT জঙ্গিদের মোবাইলে মিলল একাধিক বিস্ফোরক তথ্য 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget