এক্সপ্লোর

ABT Militant Arrested: সীমান্তবর্তী এলাকায় 'হোল্ড' বাড়ানোর নির্দেশ, ধৃত ABT জঙ্গিদের মোবাইলে মিলল একাধিক বিস্ফোরক তথ্য

ABT Militants: দক্ষিণ ভারতেও লোক পাঠানো শুরু করেছিল আনসারুল্লা বাংলা টিমের শীর্ষ নেতৃত্ব। শাদ রাডিকে দক্ষিণ ভারতে যেতে বলার পিছনেও ছিল বিশেষ উদ্দেশ্য।

আবির দত্ত, কলকাতা : আনসারুল্লা বাংলা টিমের ধৃত জঙ্গিদের কাছ থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে বিস্ফোরক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সম্প্রতি এমনই খবর পাওয়া গিয়েছে। ধৃত আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের মোবাইল খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এইসব জঙ্গিদের সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গেড়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সীমান্তবর্তী এলাকায় গিয়ে থাকা-খাওয়ার ব্যবস্থা, যাতায়াতের বন্দোবস্ত জঙ্গিদের নিজেদেরই করার নির্দেশ দেওয়া হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ সীমান্তবর্তী এলাকা ভালভাবে চিনে নেওয়ার, যোগাযোগ বাড়ানোর কথা বলা হয়েছিল আনসারুল্লা বাংলা টিমের শীর্ষ নেতৃত্বের তরফে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় স্লিপার সেল সক্রিয় করা, স্লিপার সেলে নতুন সদস্য যোগ করে তার আকার-আয়তন বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছিল। 

এমনকি দক্ষিণ ভারতেও লোক পাঠানো শুরু করেছিল আনসারুল্লা বাংলা টিমের শীর্ষ নেতৃত্ব। শাদ রাডিকে দক্ষিণ ভারতে যেতে বলার পিছনেও ছিল বিশেষ উদ্দেশ্য। ২০২৩ সালে নভেম্বর মাসে ভারতে এসেছিল আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির খাস লোক ফারহান ইশরাক। এই ব্যক্তি শাদ রাডিকে বেশ কিছু নির্দেশও দিয়েছিল। পরবর্তী শাদ রাডি পুলিশের জালে ধরা পড়তে পারে এই আশঙ্কা করেই তাকে কেরলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় জঙ্গিদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আনসারুল্লা বাংলা টিমের শীর্ষ নেতৃত্বের তরফে, এমনটাই খবর গোয়েন্দা সূত্রে। আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের টার্গেটে ছিল শিলিগুড়ির চিকেনস নেক। 

অসম এসটিএফ- এর অপারেশন প্রঘাতে দেশের এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি। আর কারা এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, এবিটি জঙ্গিদের সঙ্গে জামাত উল মুজাহিদিন সন্ত্রাসবাদী সংগঠনের কাদের, কতটা যোগ ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সাজাপ্রাপ্ত জেএমবি জঙ্গি তারিকুল ইসলামকে ৭ দিনের হেফাজতে নিয়েছে বেঙ্গল এসটিএফ। জানা গিয়েছে, এই তারিকুলের সঙ্গে জেলেই আলাপ হয়েছিল এবিটি জঙ্গি আব্বাস আলির। জেলে তারিকুলের থেকেই সন্ত্রাসের পাঠ নেয় সে। এমনকি জেল থেকে ছাড়া পেয়েও দু'জনের মধ্যে বজায় ছিল যোগাযোগ। জেল থেকে বেরিয়েও তারিকুলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল আব্বাস আলি। তারিকুলের পরিকল্পনাতে বাংলায় সম্প্রসার করছিল আনসারুল্লা বাংলা টিম, এমনটাই অনুমান। আর এই তথ্য খতিয়ে দেখতেই তারিকুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে বেঙ্গল এসটিএফ। 

আরও পড়ুন- HMP ভাইরাস কি সত্যিই কোভিড ১৯- এর মতো আতঙ্ক-উদ্বেগের কারণ? কী বলছেন চিকিৎসক? 

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget