এক্সপ্লোর

Raniganj News: দুই শ্রমিকের মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে

Agitation In Raniganj: বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত দুই কর্মীর জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবিতে রবিবার বিক্ষোভ দেখালেন রানীগঞ্জের জয় বালাজি ইন্ডাস্ট্রি লিমিটেড নামক এক বেসরকারি লৌহ ইস্পাত কারখানার শ্রমিকরা।

কৌশিক গাঁতাইত, রানীগঞ্জ: রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে (Raniganj Mangalpur Industry area) জয় বালাজি ইন্ডাস্ট্রি লিমিটেড নামক এক বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ কর্মরত অবস্থায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। 

সংস্থা সূত্রে জানা গেছে, মৃত দুই শ্রমিকের মধ্যে একজন ঠিকা কর্মী দেবজ্যোতি সরকার। বছর কুড়ির দেবজ্যোতি বাঁকুড়া (Bankura) জেলার মেজিয়া ব্লকের বাসিন্দা। অপরজন বিহারের সারান জেলার বছর পঞ্চাশের রাকেশ সিং বলে জানা গেছে।  

জয় বালাজি ইন্ডাস্ট্রি লিমিটেডের কর্মীরা জানান, গত কয়েকদিন প্রবল বৃষ্টির পর কারখানার তিন নম্বর ইউনিটে পাইপ সরানোর কাজ করছিল ঠিকা কর্মী দেবজ্যোতি সরকার। সেই সময় বিদ্যুতবাহী তারের সংস্পর্শে চলে আসায় বিদ্যুৎপৃষ্ট হয়। পরে বিষয়টি সিনিয়র সুপারভাইজার রাকেশ সিং লক্ষ্য করে তাঁকে সরাতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়। এই বিষয়টি অন্য সকল কর্মীরা লক্ষ্য করে কর্তৃপক্ষকে খবর দিলে, কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার খবর পাওয়ার পর পরই মৃতের পরিবার-পরিজন ও শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে সংস্থার গেটের বাইরে। পরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে জয় বালাজি ইন্ডাস্ট্রি লিমিটেড সংস্থার কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধিকারিকের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল অফিসে আসার পরই নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ১৫ ঘণ্টা পর কারখানা চত্বরে একতলায় লিফটের নিচ থেকে উদ্ধার হয় দেহ। মৃত সুমিত ভট্টাচার্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ’র' মেটিরিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার ছিলেন। কারখানা চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF তল্লাশি চালিয়েও ওই ম্যানেজারের সন্ধান পায়নি। এরপর খবর যায় দুর্গাপুর থানায়। পুলিশ কুকুর এনেও তল্লাশি চলে। রাত আড়াইটে নাগাদ লিফটের নিচে পড়ে থাকতে দেখা যায় আধিকারিকের দেহ। কীভাবে এই মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনায় কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠনগুলি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mithun Chakraborty: '২০২৬-এ গদি আমাদের, আমরা রাজত্ব করব, তার জন্য সবকিছু করতে পারি', শাহের সামনে বললেন মিঠুন

সেরা শিরোনাম

News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget