এক্সপ্লোর

Jadavpur University: সশরীরে ক্লাসের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ

Jadavpur University: ক্যাম্পাস খুললেও সশরীরে ক্লাস হচ্ছে না। ক্লাস করাতে অনিচ্ছুক শিক্ষকদের একাংশ, এই অভিযোগে পড়ুয়াদের বিক্ষোভ যাদবপুরে। বিভাগীয় প্রধানদের কাছে অফলাইন ক্লাসের আর্জি কর্তৃপক্ষের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এতদিন শিক্ষা প্রতিষ্ঠান (Educational Institutes) খোলার জন্য আন্দোলন হয়েছে। সরকার যখন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে (School, College, University) সশরীরে ক্লাসের (Offline class) ছাড়পত্র দিয়েছে, স্কুলে স্কুলে চলছে অষ্টম থেকে দ্বাদশের ক্লাস, পাড়ায় শিক্ষালয়ে উপচে পড়া ভিড়, তখন অভিযোগ উঠছে অফলাইন ক্লাস না করানোর। আর সেই অভিযোগ ঘিরে সরগরম রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয় যাদবপুর (Jadavpur University)।

মঙ্গলবার উপাচার্যের দফতরের বাইরে বিক্ষোভ দেখান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখার পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে এলেও ক্লাসরুম বন্ধ। শিক্ষকদের একাংশ অনলাইন ক্লাস করতেই বাধ্য করাচ্ছেন।

সরকারি নির্দেশে যেখানে ৩ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়ে যওয়ার কথা, সেখানে যাদবপুরের এই ছবি প্রশ্ন তুলেছে। সমস্যার কথা মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভাগীয় প্রধানদের অফলাইন ক্লাস করার বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, ‘সমস্যা একটা আছে। ১০ তারিখ বিভাগীয় প্রধানদের বৈঠকে ডেকেছি। আলোচনা হবে। ইমেল করে জানানো হচ্ছে অফলাইন ক্লাস করা হোক।’

বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, দূর-দূরান্তের পড়ুয়ারা যারা এখনও ক্যাম্পাসে আসতে পারেনি, তাদের তরফে অনলাইন ক্লাসের দাবি ছিল। পাশাপাশি, শিক্ষকদের একাংশও করোনা আবহে ক্লাসরুমে আসতে অনিচ্ছুক। তবে সরকারি নির্দেশ মেনে, আগামী দিনে যে অফলাইন ক্লাসই হবে, সেই মনোভাব স্পষ্ট করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এদিকে, রাজ্য সরকারের ‘পাড়ায় শিক্ষালয়’ এর ধাঁচে ছোটদের জন্য ওপেন এয়ার ক্লাস এবার বেসরকারি স্কুলে। বৃহস্পতিবার থেকে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হচ্ছে অষ্টম থেকে দ্বাদশের। অন্যদিকে, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য সোমবার থেকে শুরু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’। এবার খানিকটা সেই ধারায় সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য, শ্রেণিকক্ষের বাইরে পঠনপাঠন শুরু করছে শহরের একাধিক বেসরকারি স্কুল। রানিকুঠির ফিউচার ফাউন্ডেশন স্কুল অভিভাবকদের নোটিস দিয়ে জানিয়েছে, বুধবার থেকে শুরু হবে খোলা আকাশের নীচে ক্লাস। একইভাবে লেক গার্ডেন্সের রামমোহন মিশন হাই স্কুল ক্লাসের বাইরে খেলার মাঠে সোমবার থেকে শুরু করছে প্রথম থেকে সপ্তমের পঠনপাঠন। এমনকী, আইসিএসই স্কুল সংগঠনের তরফেও বাকিদের এই উদ্যোগে সামিল হতে আর্জি জানানো হচ্ছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এমন উদ্যোগ নিতেই পারে বেসরকারি স্কুলগুলি। পাড়ায় শিক্ষালয় প্রকল্পের ধাঁচে পঠনপাঠনের উদ্যোগকে তাঁরা স্বাগত জানাচ্ছেন।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget