এক্সপ্লোর

Free Bus Service: শুধু এলাকায় যাতায়াত নয়, মহিলারা এবার বিনামূল্যেই যেতে পারবেন দীঘা, পুরী! বড় খবর

BJP on Free Bus Service: শুধু কম দূরত্বের বাসযাত্রাই নয়..দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি।

কলকাতা: সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি,দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দিল শুভেনদু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন, নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কম দূরত্বের বাসযাত্রাই নয়..দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। অনেকেরই মনে প্রশ্ন ছিল যে, আঞ্চলিকভাবে বাসের ভাড়া না লাগলেও, কী হবে দূরপাল্লার বাসগুলির ক্ষেত্রে? মহিলারা কী বিনা ভাড়ায় দীঘা বা পুরীর মতো জায়গায় যেতে পারবেন?

কী জানাচ্ছেন নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলছেন, '২০২৬ সালের ১ জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্য়ের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য় বিনামূল্য়ে পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন।' বিধানসভা ভোটের সংকল্প পত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে!...অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনও পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই সিলমোহর দিল শুভেনদু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন, নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী। অগ্নিমিত্রা পাল আরও বলেন, 'সরকারি বাসে মহিলারা বিনামূল্য়ে যাতায়াত করবেন। যে কোনও সরকারি বাসে, দূরপাল্লার হোক, কাছের হোক, যে কোনও সরকারি বাসে মহিলাদের কোনও ভাড়া লাগবে না।' সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্য়াপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী-গৃহবধূ সকলেই। শুধু কম দূরত্বের বাসযাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি!

কী জানালেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে?

অন্যদিকে, এদিন অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার ফর্ম নিয়েও বিস্তারিত জানালেন অগ্নিমিত্রা পাল। এদিন মন্ত্রী বলেন, "আমি শুনছিলাম যে, এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে। কিন্তু, আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে...আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটটি এখনই ব্যবস্থা করতে। এখন থেকে অনলাইনেই যাতে সমস্ত মানুষ...যে ওয়ান পাশ, টু পাশ বা যে হয়তো শিক্ষাটা পাননি...শিক্ষিত নন, এতটাই সহজ করা হবে আবেদন করার এই পোর্টালটা, যে কেউ পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার...আমার প্রত্যেকটি বাংলার মা-বোনরা যাতে আবেদন করতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি...এখনই।" আগের দিনই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অন্নপূর্ণার ভাণ্ডার কি সবাই পাবেন ? এর উত্তরে তিনি বলেছিলেন, "সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেওয়ার আগে, ১ জুন...মুখ্যমন্ত্রী বলেছেন, ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু, তার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তাঁরা যদি কেউ পান তাহলে তো তাঁদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন, তাঁর পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন, তাঁর পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসিটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাঁদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তাঁদের নাম বাদ যাবে।"

আরও পড়ুন: Damayanti Sen: মমতার তত্ত্ব না মেনে সত্যি কথা বলাতেই 'শাস্তি' পেয়েছিলেন দময়ন্তী সেন? কী ঘটেছিল পার্কস্ট্রিটে?

 

সেরা শিরোনাম

যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget