এক্সপ্লোর

Sujit Bose: চিঠি পাঠানোর পরও ভোটের মুখে ফের সুজিত বসুকে ইডির তলব! নোটিস পেলেন আরেক TMC নেতা

ভোটের মুখে ED-র স্ক্যানারে ২ বিদায়ী মন্ত্রী। যাদের ২ জনকেই এবার ভোটে প্রার্থী করেছে তৃণমূল। বুধবার ইডি-র তলবে হাজিরা দেননি বিদায়ী খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ।

প্রকাশ সিনহা, কলকাতা:  পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিদায়ী দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করল ED। তলব করা হল বিদায়ী খাদ্য়মন্ত্রী ও মধ্য়মগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকেও। দুজনকেই আগামীকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ED সূত্রে খবর, গতকাল দ্বিতীয়বার নোটিস পাওয়ার পর ED দফতরে কড়া চিঠি পাঠিয়েছিলেন সুজিত বসু। চিঠিতে হেনস্থারও অভিযোগ তোলেন তিনি। তাঁকে যেন নির্বাচনের পরে ডাকা হয়, সেকথাও চিঠিতে জানান তিনি। কিন্তু, সেই চিঠির পরও তৃতীয়বারের জন্য তাঁকে নোটিস পাঠান হয়েছে। অন্যদিকে দ্বিতীয়বারের জন্য নোটিস পাঠানো হয়েছে রথীন ঘোষকে। 

ভোটের মুখে ED-র স্ক্যানারে ২ বিদায়ী মন্ত্রী। যাদের ২ জনকেই এবার ভোটে প্রার্থী করেছে তৃণমূল। বুধবার ইডি-র তলবে হাজিরা দেননি বিদায়ী খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ।

অন্যদিকে পুর-নিয়োগ দুর্নীতির মামলায় বৃহস্পতিবার ফের বিদায়ী দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২৩ সালে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ED। ১০ অক্টোবর লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ... তাঁর সল্টলেকের অফিস,গোলাঘাটায় দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ-বারে তল্লাশি চালায় ED। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই গত সোমবার তাঁকে CGO কমপ্লেক্সে ডেকেছিল ED। সেদিন হাজিরা দেননি বিধাননগরের তৃণমূল প্রার্থী। বরং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হন তিনি। বিধাননগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসু বলেছিলেন, 'এই যে এই কাগজ, এটার মধ্য়ে পুরো অভিযুক্তদের নাম। এখানে সুজিত বসুর নাম কোথাও নেই। একটা ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে। যেটা ED, CBI, ইনকাম ট্য়াক্স, নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে। কত হিংসাপরায়ণ হলে, আজকের দিনে নোটিস দিয়েছে। ২৩ সালের কেস। আজকের দিনে (সোমবার) বেছে বেছে নোটিস'। 
 
ED সূত্রে দাবি, বৃহস্পতিবার ফের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে। 

বিধানসভা ভোটের মুখে ED-র নজরে তৃণমূলের ৩ প্রার্থী। আর্থিক প্রতারণা মামলায় মেয়র পারিষদ ও রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে শুক্রবার ফের জিজ্ঞাসাবাদ করা হল। আর্থিক প্রতারণার মামলায় সম্প্রতি, অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্য়বসায়ীর ঠিকানায় অভিযান চালানো হয়। অভিযোগ, কলকাতার একাধিক বিতর্কিত জমির নথি পুরসভা থেকে তৈরি করাতেন এই ব্যবসায়ী। সেই বিতর্কিত জমি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়েছিলেন তিনি। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য দেবাশিস কুমারকে তলব করে ED।                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget