এক্সপ্লোর

AIR INDIA : ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি, কলকাতায় নামানো হল যাত্রীদের

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি, কলকাতায় নামানো হল যাত্রীদের

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : আমদাবাদে বিমান দুর্ঘটনার পর, পদে পদে প্রশ্ন উঠতে শুরু করেছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে। এরই মধ্যে, এয়ার ইন্ডিয়ার বিমানে ফের ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। গত কয়েকদিনে পরপর একাধিক বিমানে ত্রুটি ধরা পড়েছে। কখনও মাঝ আকাশ থেকে ফিরেছে বিমান, কখনও আবার নামার সময় বিমানের চাকায় ধরে গিয়েছে আগুন। এবার সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। কলকাতায় নামানো হল যাত্রীদের। 

 

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল AI 180 উড়ান। পাইলট জানান, বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমান। রাত ২টো নাগাদ কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। মুম্বই পৌঁছনোর কথা ছিল ভোর ৪টে ৫০ মিনিটে। বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় দীর্ঘক্ষণ কলকাতা বিমানবন্দরে আটকে রয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। ৫টা ২০ মিনিটে যাত্রীদের নামিয়ে আনার ঘোষণা করা হয়। পাইলট জানান, যাত্রী সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত। ঘটনাচক্রে এটিও বোয়িং বিমান। 

এবার এয়ার ইন্ডিয়ার AI 180 উড়ানটির বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। কলকাতায় অবতরণ করে বিমানটি।  রাত পৌনে একটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রীদের । যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত, জানান পাইলট। এরপর যথাযথ পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিমানটি এখনও কলকাতা বিমান বন্দরেই আছে।   

বিমানবন্দর সূত্রে খবর, কয়েকজন যাত্রীকে অন্য বিমানে মুম্বই পাঠানো হয়।  এয়ার ইন্ডিয়ার AI 180 বিমানের যান্ত্রিক গোলযোগ গুরুতর। যন্ত্রাংশ পাল্টানো প্রয়োজন। এয়ারক্র্যাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার।বিমানটিকে এয়ারক্র্যাফট অন গ্রাউন্ড (AOG) যাত্রী ছিলেন ২২৪ জন। সকলকেই বিমান থেকে হোটেলে পাঠানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে।  

এর আগে, সোমবারই ফের বিভ্রাটের মুখে পড়ল দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার বিমান AI 315 । সকালে হংকং থেকে দিল্লি আসার কথা ছিল AI 315-এর। সূত্রের খবর, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রায় দেড়ঘণ্টা আকাশে ওড়ার পর সেটিকে ফের হংকংয়েই অবতরণ করানো হয়। 

আর এখানেই প্রশ্ন উঠছে, যেখানে শয়ে শয়ে মানুষের জীবন জড়িয়ে রয়েছে, সেখানে রক্ষণাবেক্ষণে এরকম খামতির অভিযোগ বারবার কেন উঠবে? মানুষ তো চড়া দামে টিকিট কেটে বিমানে ওঠে। কিন্তু, উড়ান সংস্থার কাছে কি তাঁদের জীবনের কোনও মূল্যই নেই?

সেরা শিরোনাম

News Live : উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, বাসের জন্যেও হাহাকার, আজ কী পরিস্থিতি ?
উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, বাসের জন্যেও হাহাকার, আজ কী পরিস্থিতি ?
Train Cancel : লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Jalpaiguri News: মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget